সাতক্ষীরা 6:03 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

বেনাপোলে দশ কেজি গাঁজা সহ একজন আটক স্টাফ রিপোর্টারঃ যশোরের বেনাপোলে ১০ কেজি গাঁজা সহ মুনতাজ আলী (৪০) নামে এক মাদক চোরা কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাকে আটক করা হয়। আটক মুনতাজ আলী বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর পুর্ব পাড়া গ্রামের সাবেদ আলীর ছেলে। ডিবির সুত্রে জানা যায়, এসআই মোঃ নুর ইসলাম, এসআই মোঃ শফি আহমেদ রিয়েল, এএসআই মোঃ শফিউল ইসলাম, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলের সমন্বয়ে একটি চৌকস টিম বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে মোঃ বিল্লাল হোসেনের বাড়ি থেকে ১০ কেজি গাঁজা সহ তাকে আটক করে। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক বাজার দর তিন লাখ টাকা। যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপম কুমার সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পাইকগাছায় স্বামী পরিত্যক্তা অসহায় মহিলা পেল আর্থিক অনুদান ও সেলাই মেশিন পাইকগাছায় স্বামী পরিত্যক্তা অসহায় মহিলা কে আর্থিক অনুদান ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে। অসহায় ফাতেমার পাশে ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম সাহায্যের হাত বাড়িয়েছেন। এবার অসহায় ফাতেমা কে আত্মনির্ভরশীল করার জন্য মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে “লুনা সী ফুড লিমিটেড” এর পক্ষ থেকে একটি সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, “লুনা সী ফুড লিমিটেড” এর জিএম আহসান জামিল, হেড অফ সাপ্লাই চেন আতিকুজ্জামান আতিক, অফ সাপ্লাই চেন অফিসার অজয় ঘোষ, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, নজরুল ইসলাম, আজবাহার গাজী, রিপন প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, হতদরিদ্রদের আত্মনির্ভরশীল করার জন্য “লুনা সী ফুড লিমিটেড” যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়। সমাজের দুঃখী অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে, আত্মনির্ভরশীল করতে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।

জনপ্রিয় সংবাদ
ভাষা চেঞ্জ করুন