সাতক্ষীরা 12:48 am, Thursday, 19 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে দুই মানব পাচারকারী আটক জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় কালিগঞ্জে বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত ২৪ ঘণ্টাও টিকল না বদলির আদেশ! সাতক্ষীরা মেডিকেলের কর্মচারীর বদলি স্থগিত, উঠেছে ঘুষ লেনদেনের অভিযোগ কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনায় রিপোর্টার্স ক্লাবের বিবৃতি দুর্নীতির মাস্টার মাইন্ড কালীগঞ্জের পিআইও মফিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত কালীগঞ্জে সন্ধ্যায় বসতবাড়িতে ঢুকে গৃহবধূ ও মেয়ের চোখ-মুখ বেঁধে ডাকাতি থানা থেকে আধা কিলোমিটার দূরে ঘটনা, লুট প্রায় ২ লাখ ১০ হাজার টাকার মালামাল সাতক্ষীরা সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিং কর্মী গ্রেফতার সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান বদলি অনিয়ম-দুর্নীতির অভিযোগের মধ্যে দাকোপে পদায়ন, বদলি ঠেকাতে তদবিরের অভিযোগ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা

কালিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে দুই মানব পাচারকারী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:01:49 pm, Wednesday, 18 November 2026 40 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

হাফিজুর রহমান সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতা আলাউদ্দিনকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পনার অভিযোগে ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে তাদের বিরুদ্ধে সীমান্তে মানব পাচার ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধীন খুড়মি ও সাতহালিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কালিগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মোঃ শহিদুল ইসলাম (৩৮) ও সাতহালিয়া গ্রামের মোঃ বারি (৪২)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার মোঃ মন্টু লাল ও নায়েব সুবেদার মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিবপুর বেড়িবাঁধের ওপর থেকে শহিদুল ইসলাম এবং ললিতের মোড় থেকে মোঃ বারিকে আটক করা হয়।

বিজিবির দাবি, আটক দুজন ভারতে পলাতক কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আলাউদ্দিনকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে সীমান্তপথে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করছিলেন। এ ছাড়া তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান, মানব পাচারসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

অভিযানের পর আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিগঞ্জ থানায় হস্তান্তর করেছে বিজিবি।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, পিএসসি, সিগন্যালস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে দুই মানব পাচারকারী আটক

আপডেট সময় : 07:01:49 pm, Wednesday, 18 November 2026