সাতক্ষীরা 12:48 am, Thursday, 19 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে দুই মানব পাচারকারী আটক জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় কালিগঞ্জে বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত ২৪ ঘণ্টাও টিকল না বদলির আদেশ! সাতক্ষীরা মেডিকেলের কর্মচারীর বদলি স্থগিত, উঠেছে ঘুষ লেনদেনের অভিযোগ কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনায় রিপোর্টার্স ক্লাবের বিবৃতি দুর্নীতির মাস্টার মাইন্ড কালীগঞ্জের পিআইও মফিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত কালীগঞ্জে সন্ধ্যায় বসতবাড়িতে ঢুকে গৃহবধূ ও মেয়ের চোখ-মুখ বেঁধে ডাকাতি থানা থেকে আধা কিলোমিটার দূরে ঘটনা, লুট প্রায় ২ লাখ ১০ হাজার টাকার মালামাল সাতক্ষীরা সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিং কর্মী গ্রেফতার সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান বদলি অনিয়ম-দুর্নীতির অভিযোগের মধ্যে দাকোপে পদায়ন, বদলি ঠেকাতে তদবিরের অভিযোগ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:56:24 pm, Tuesday, 17 November 2026 38 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে সাংগঠনিক সভার আয়োজন করেন।জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাজী আলাউদ্দিন।এ সময় উপস্থিত ছিলেন কুশলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্ট ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ভাড়াশিমলা ইউনিয়নের সভাপতি সোহেল রানা,বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম আল রাজি তাপস ও সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সাইলুজ্জামান খান, রতনপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ, তারালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আরশাদ আলী সহ উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, বিএনপিকে তৃণমূল পর্যায় থেকে আরও সুসংগঠিত করতে হবে। দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। দীর্ঘদিনের স্বৈরাচারী শাসন, রাজনৈতিক দমন-পীড়ন, গণতান্ত্রিক অধিকার হরণ এবং ভোটাধিকার থেকে জনগণকে বঞ্চিত করার যে অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে রয়েছে, তা থেকে দেশকে মুক্ত করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, অতীতের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। কোনো ধরনের বিভেদ, গ্রুপিং কিংবা ব্যক্তি স্বার্থ যেন দলের সাংগঠনিক শক্তিকে দুর্বল করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করে দলকে আরও শক্তি শালী করার আহ্বান জানান তিনি।সভায় বিশেষ ভাবে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সভায় বিশেষ বক্তারা দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করা, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় করা এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 11:56:24 pm, Tuesday, 17 November 2026