পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই জন মাদক ব্যবসায়ী একটি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়
- আপডেট সময় : 08:50:43 pm, Saturday, 14 January 2023 275 300 বার পড়া হয়েছে

মোঃ আজগার আলী, স্টাফ রিপোর্টার, সাতক্ষীরাঃ
সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। সদর থানা পুলিশ সূত্র জানিয়েছে সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, পিপিএম’র দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান’র তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান এঁর নেতৃত্বে ১৪ জানুয়ারি শনিবার থানার বিশেষ অভিযান টিমের এসআই মিঠুন মজুমদার, এএসআই রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ভোর পৌনে ৫টার দিকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এইরূপ গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী ইউনিয়নের খলিলনগর বল ফিল্ডের পশ্চিম পাশে পৌছাইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই জন মাদক ব্যবসায়ী একটি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়।
তখন স্থানীয় লোকজনের সম্মুখে উক্ত প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত অবস্থায় ৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল, মূল্য অনুমান ০১ লক্ষ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পলাতক আসামীদের সনাক্ত পূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে।
























