সাতক্ষীরা 9:13 pm, Thursday, 26 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক ৩ শ্যামনগরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা কালিগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা কালিগঞ্জে অসুস্থ রিজিয়া পারভীনের চিকিৎসায় পাশে দাঁড়াল শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘ আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার ‎স্মৃতিতে সাংবাদিক মোস্তাফিজুর রহমান: আলোচনা-সমালোচনার মাঝে এক পরিচিত জীবন শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:46:53 pm, Wednesday, 25 November 2026 119 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকর করে শিশুদের জন্য দ্রুত, নিরাপদ ও শিশুবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার আহবান জানানো হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে শিশু পাচার ও যৌন শোষণ প্রতিরোধ এবং শিশুবান্ধব পুলিশি সেবা জোরদারে আয়োজিত অ্যাডভোকেসি সভায় এ আহ্বান জানানো হয়।

রাইটস যশোরের উদ্যোগে এবং দ্য ফ্রিডম ফান্ডের কারিগরি ও আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। এতে ২০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, সাতক্ষীরা সদর থানার সেকেন্ড অফিসার মোঃ আলমগীর হোসেন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, শিশু নির্যাতন, পাচার, বাল্যবিবাহ ও যৌন শোষণের শিকার শিশুদের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে থানায় চাইল্ড হেল্প ডেস্ক কার্যকর রাখা জরুরি। ভুক্তভোগী শিশু ও তাদের অভিভাবকরা যেন নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন, সে জন্য থানায় শিশুবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনা, প্রকল্প উপস্থাপনা ও ওয়ার্কশপের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাইটস যশোরের প্রজেক্ট অফিসার মো. আতিকুর রহমান আতিক। সংস্থার লক্ষ্য-উদ্দেশ্য ও প্রকল্পের সমসাময়িক প্রেক্ষাপট তুলে ধরেন প্রজেক্ট অফিসার মো. সাইফুল ইসলাম।

সভায় জানানো হয়, রাইটস যশোর দ্য ফ্রিডম ফান্ডের সহযোগিতায় সাতক্ষীরা সদর, কলারোয়া ও দেবহাটা উপজেলায় শিশু পাচার ও যৌন শোষণ প্রতিরোধে শেল্টার হোম স্থাপনের সুপারিশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা

আপডেট সময় : 11:46:53 pm, Wednesday, 25 November 2026