সাতক্ষীরা 10:19 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

আগামী ১৮ ফ্রেব্রুয়ারি মোঃ আনিসুর রহিমের নাগরিক শোকসভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:34:03 pm, Sunday, 15 January 2023 288 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

দৈনিক সাতক্ষীরা কন্ঠঃ
আগামী ১৮ ফ্রেব্রুয়ারি ২০২৩ সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে মোঃ আনিসুর রহিমের নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে। শনিবার (১৪ জানুয়ারি ২০২৩) বেলা ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ আনিসুর রহিমের বাল্যবন্ধু, বিশিষ্ঠ সমাজসেবক ও রাজনীতিবীদ শেখ আজাহার হোসেন।

সভায় সর্বসম্মতিক্রমে শেখ আজাহার হোসেনকে আহবায়ক এবং এড. আবুল কালাম আজাদকে সদস্য সচিব করে ৪৩ সদস্য বিশিষ্ঠ নাগরিক শোকসভা আয়োজক কমিটি গঠন করা হয়।

সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ও দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, বীরমুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, জেলা পুলিশিং কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, বিশিষ্ঠ লেখক শেখ শহীদুল ইসলাম, এড. আবুল কালাম আজাদ, এড. আজাহারুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাংবাদিক রাম কৃষ্ণ চক্রবর্তী, জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, ডাঃ সুব্রত ঘোষ, আলী নুর খান বাবলু, নারী নেত্রী জোৎন্সা দত্ত, রেবেকা সুলতানা, সাংবাদিক শামীম পারভেজ, বিশিষ্ঠ কণ্ঠশিল্পী আবু আফনান রোজ বাবু, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, সাংবাদিক আব্দুল বারী, অধ্যাপক পবীত্র মোহন দাস, নিত্যানন্দ সরকার, এনজিওকর্মী শেখ মনিরুজ্জামান, ভূমিহীন নেতা ওহাব আলী সরদার, সাংবাদিক আব্দুস সামাদ, শ্রমিক নেতা রবিউল ইসলাম, কমরেড আবুল হোসেন, উন্নয়নকর্মী এড. মুনির উদ্দীন, এড. খায়রুল বদিউজ্জামান, নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান, প্রকাশ মন্ডল, সাংবাদিক গোলাম সরোয়ার, কবি সায়েম ফেরদৌস মিতুল, আদিত্য মল্লিক, বিশিষ্ঠ সাহিত্যিক ও কবি পল্টু বাসার, প্রভাষক ইদ্রিশ আলী, অধ্যক্ষ মোবাচ্ছেরুল হক জ্যোতি, শ্রমিক নেতা আব্দুস সাত্তার, সাংবাদিক তপু হাসেমী, সাংবাদিক আবুল কাশেম প্রমুখ।

সভায় উল্লেখিত ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আনিসুর রহিম স্মারক গ্রন্থ প্রকাশসহ বিভিন্ন সিদ্ধান্ত ও সিদ্ধান্ত বাস্তবায়নে উপ-কমিটির গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ২০২৩ বেলা ১টার দিকে পরিবারের সদস্যদের সাথে সুন্দরবন ভ্রমনরত অবস্থায় মোঃ আনিসুর রহিম মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক, সাতক্ষীরা জেলা ভূমি কমিটির সভাপতি, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক, দৈনিক পত্রদূত এর সম্পাদকমন্ডলীর সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামাই এসোসিয়েশন ও সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা। এছাড়াও উদীচী, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি, উপকূলীয় অধিপরামর্শ ফোরাম, স্বদেশ, উত্তরণ, সুশীলনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাবেক সাধারণ সম্পাদক, আজাদী সংঘের সভাপতি, অধুনালুপ্ত দৈনিক সাতক্ষীরা চিত্রের সম্পাদক, দেবহাটা খান বাহাদুর আহসান উল্লাহ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বাংলাদেশের কমিউনিস্ট পাটি সাতক্ষীরা জেলা কমিটির সাবেক সভাপতিসহ সাতক্ষীরা মহিলা কলেজ, পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজ, সাতক্ষীরা দিবা নৈশ কলেজে শিক্ষকতা করেছেন। তিনি মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। প্রেসবিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আগামী ১৮ ফ্রেব্রুয়ারি মোঃ আনিসুর রহিমের নাগরিক শোকসভা

আপডেট সময় : 01:34:03 pm, Sunday, 15 January 2023