সাতক্ষীরা 12:59 am, Thursday, 19 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে দুই মানব পাচারকারী আটক জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় কালিগঞ্জে বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত ২৪ ঘণ্টাও টিকল না বদলির আদেশ! সাতক্ষীরা মেডিকেলের কর্মচারীর বদলি স্থগিত, উঠেছে ঘুষ লেনদেনের অভিযোগ কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনায় রিপোর্টার্স ক্লাবের বিবৃতি দুর্নীতির মাস্টার মাইন্ড কালীগঞ্জের পিআইও মফিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত কালীগঞ্জে সন্ধ্যায় বসতবাড়িতে ঢুকে গৃহবধূ ও মেয়ের চোখ-মুখ বেঁধে ডাকাতি থানা থেকে আধা কিলোমিটার দূরে ঘটনা, লুট প্রায় ২ লাখ ১০ হাজার টাকার মালামাল সাতক্ষীরা সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিং কর্মী গ্রেফতার সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান বদলি অনিয়ম-দুর্নীতির অভিযোগের মধ্যে দাকোপে পদায়ন, বদলি ঠেকাতে তদবিরের অভিযোগ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা

দুর্নীতির মাস্টার মাইন্ড কালীগঞ্জের পিআইও মফিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:44:58 pm, Tuesday, 17 November 2026 45 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

হাফিজুর রহমান সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দুর্নীতির মাস্টার মাইন্ড মিস্টার ২০% পার্সেন্টেজ খ্যাত মফিজুর রহমানের বিরুদ্ধে ওঠা নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে সত্যতা মিলেছে। বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে “কালীগঞ্জে মিস্টার পার্সেন্টেজ খ্যাত পিআইও মফিজের বিরুদ্ধে নানান অনিয়ম দুর্নীতির অভিযোগ”শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের নির্দেশে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলাউদ্দিনের তদন্তে সত্যতা মিলেছে। সত্যতা মেলায় দুর্নীতিবাজ পিআইও মফিজুর রহমানকে ৩ কার্য দিবসের মধ্যে লিখিতভাবে স্বশরীরে উপস্থিত হয়ে জবাব প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে। উক্ত নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুর্নীতি ঠেকাতে বিভিন্ন মন্ত্রণালয়ে তদ্বিরে দৌড় ঝাঁপ শুরু করতে দেখা গেছে।

গত ২৬/১০/ ২৬ ইং তারিখে জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আলাউদ্দিন স্বাক্ষরিত ০৫.৪৪.৮৭০০.০২০.১৯.০০১.২৬.৫৯৩ নং স্মারকে পাঠানো হয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসক, মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, পরিচালক (প্রশাসন) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কালিগঞ্জ ও দেবহাটা। তদন্ত কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের সূত্র থেকে জানা যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে গত ২০২৫ সালের ১৩ আগস্ট মফিজুর রহমান যোগদান করেন। যোগদানের পর থেকে অদ্যবধি তার বিরুদ্ধে বহু অভিযোগ পাওয়া গেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বহুবার উপজেলার বাহিরে অবস্থান করেছেন। সর্বশেষ দুর্গাপূজা ২০২৬ এর দীর্ঘ ছুটিতে যাওয়ার সময় কর্মস্থল ত্যাগের জন্য কোনরূপ ছুটির আবেদন করেননি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কোন কিছু অবহিত করা হয়নি। ২৫ অক্টোবর ২০২৬ তারিখে সকাল ১১ ঘটিকার সময় জেলা কর্ণধার কমিটির সভায় অংশগ্রহণ না করে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ঠিকাদারি বিল সময়মতো ছাড় করা না হয় এই মর্মে ঠিকাদার কর্তৃক অভিযোগ দাখিল করেন। ২৫ অক্টোবর সকাল ১০ ঘটিকার সময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ফোন দিলেও রিসিভ করেননি। তারপর ১০:২৫ মিনিটে অফিসের উচ্চমান সহকারী ফোন দিলে বলেন আমি ঢাকাতে অবস্থান করছি, রাতে ফিরবো মিটিং চালিয়ে নিয়েন। জনাব মফিজুর রহমানের বিরুদ্ধে কাবিখা, কাবিটা, টিআর, সেতু/ কালভার্ট, এইচবিবি রাস্তা এবং বির নিবাস সহ অন্যান্য প্রকল্পের সভাপতি ঠিকাদারের কাছ থেকে টাকা ছাড়া কোন কাজ করেন না। এ বিষয়ে ঠিকাদাররা তার বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দাখিল করেন। এছাড়াও দেবহাটা উপজেলায় বির নিবাস তৈরির জন্য একটি প্যাকেজে একটি মুক্তিযোদ্ধা ঘর নির্মাণ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। লটারির মাধ্যমে মেসার্স সায়নী এন্টারপ্রাইজের প্রোপাইটার সাতক্ষীরার ইটাগাছার ঠিকাদার শাহানা পারভীন নির্বাচিত হন। কিন্তু অর্থ দাবি করায় তার বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ ছাড়াও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী শরিফুল ইসলাম সহ কালিগঞ্জ, দেবহাটা উপজেলায় কর্মরত সাংবাদিক, ঠিকাদার ও প্রকল্প সভাপতি গন তার বিরুদ্ধে অভিযোগ করেন। মফিজুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তিনি ইচ্ছামতন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে অফিসের বাইরে থাকায় বহুবার সতর্ক করে যোগাযোগ করলেও ফোন রিসিভ করেন না। এমত অবস্থায় বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা সহ বিলম্বে অফিসে উপস্থিত থাকা নির্ধারিত সময়ের আগেই অফিস ত্যাগ করা জেলা কর্ণধার কমিটির সভায় অংশগ্রহণ না করা নির্দিষ্ট সময়ে রিপোর্ট, রিটার্ন জমা না দেওয়াসহ ইত্যাদির কারণ ব্যাখ্যা পূর্বক তাকে ৩ কার্য দিবসের মধ্যে লিখিতভাবে স্বশরীরে উপস্থিত হয়ে জবাব প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান পিআইও মফিজ।

জেলা, উপজেলা প্রশাসনের যথাযথ নজরদারির অভাবে কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন ( পিআইও) কর্মকর্তা মফিজুর রহমানের অফিস অনিয়ম ও ঘুষের আখড়ায় পরিণত হয়। শত শত অনিয়ম দুর্নীতি করেও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন পিআইও মফিজুর রহমান। গত ২০২৪ সালে জুলাই আন্দোলনের ৫ আগস্টের পর সরকারের জন গুরুত্বপূর্ণ এই দপ্তর টি দেখার কেউ নেই। যে কারণে যোগদান করার পর থেকেই অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে প্রতিটি টিআর, কাবি খাঁ, কাবিটা, রাস্তা, কালভার্ট, ড্রেন, ব্রিজ, হেয়ারিং বন্ড সহ নানান প্রকল্পে আগে থেকেই কমিশনের ২০% টাকা কেটে রাখা হতো। না হলে পিআইও জুন জুলাই বছর শেষ এ অজুহাতে কাজ না শেষ করেই অগ্রিম ১৫%-২০% টাকা উঠিয়ে রাখত। আরে কমিশনের টাকা উঠানোর দেখভালোর দায়িত্ব পালন করে আসছে উৎস মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী স্বপন কুমার সরকার। কমিশনের ঘুষের টাকা আগে পকেটে নিয়ে তারপরে বিল ছাড় করার এমনশশ্ব অনেক প্রকল্পের কাজের টাকা শুধুমাত্র কমিশন বাণিজ্যের কারণে আটকেশ্ব আছে। এতে করে ঠিকাদাররা প্রতিনিয়ত নানান ঝক্কি ঝামেলায় আছে। কাজ না করে অনেক ঠিকাদারের বাসায় কমিশনের টাকা নিয়ে ভুরিভোজ করে বিল ছাড়া করানোর একাধিক অভিযোগ ও ভিডিও চিত্র এ প্রতিনিধির নিকট সংরক্ষিত আছে। উপজেলার সচেতন মহল, ত্রাণ ও পুনর্গসন মন্ত্রণালয় সহ দুর্নীতি দমন কমিশনের আধ্যধ্য হস্তক্ষেপ কামনা করেছে উপজেলা বাসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দুর্নীতির মাস্টার মাইন্ড কালীগঞ্জের পিআইও মফিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত

আপডেট সময় : 11:44:58 pm, Tuesday, 17 November 2026