সাতক্ষীরা 9:10 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ভুুল চিকিৎসার কারণে খুশির গর্ভেই মারা গেল ৭ মাসের শিশু চুকনগর মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার চলছে হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:31:44 pm, Wednesday, 15 March 2023 405 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

শেখ ইলিয়াস হোসেন::খুশি খাতুন আর মা হতে পারলো না। খুলনার চুকনগর মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারের ভুল পরীক্ষা নিরীক্ষায় ও তার অপচিকিৎসায় গর্ভেই মারা গেল ৭ মাসের শিশু। এ ঘটনায় খুশির অভিভাবকের অনুরোধে সাংবাদিক হাবিবুল­া বাহার হাবিব সেকানে গেলে তাকেও লাহ্নিত করে এই প্রতিষ্ঠানের ম্যানেজার হাফিজুর রহমান এবং চুকনগর প্রেস ক্লাবের কথিত সভাপতি ও বিএনপি নেতা রুহুল আমিন ও তার পেটুয়া বাহিনী। এ ঘটনায় খুলনার ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাহায্য কামনা করা হলেও তিনি নীরব ছিলেন।

সাতক্ষীরার তালা উপজেলার আটারই গ্রামের ইয়াসিন সরদারের স্ত্রী খুশি খাতুন ৭ মাসের অন্তসত্তা ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা ও চেকাবের জন্য গত বৃহস্পতিবার (৯ মার্চ ২০২৩) চুকনগর মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার দেখাতে যায়। হাতুড়ে ডাক্তার উজ্জল বিশ্বাস সার্বিক পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র দিয়ে রোগীকে বাড়ি পাঠিয়ে দেয়। রোগী ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ কিনে সেই মোতাবেক রাতে সেবন করে। শনিবার সকালে খুশি খাতুনের পেটের বাচ্চা নড়াচড়া না করায় তিনি ও তার পরিবারের লোকেরা হতাশ হয়ে পড়ে। তখন মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল করে। বিস্তারিত শুনে তাদেরকে চুকনগর মেডিকেল এন্ড ডায়গনস্টিক সেন্টারে আসার জন্য জানায়। সেই মোতাবেক স্বামী ইয়াসিন সরদার বাড়িতে না থাকায় খুশি খাতুনের শাশুড়ি ও তার মা তাকে নিয়ে চুকনগর মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করে। ডাক্তার উজ্জল বিশ্বাস খুশি খাতুনের আবার পরীক্ষা-নিরীক্ষা করে দেখে বলে তার পেটের বাচ্চা মারা গেছে। রোগীর স্বজনরা শোনা মাত্রই কান্নাকাটি শুরু করে।

খুশি খাতুনের স্বামী ইয়াসিন সরদার ঢাকায় থাকেন। ঢাকার একটি কোম্পানির গাড়ির ড্রাইভার। পেটের বাচ্চা মারা যাওয়ার ঘটনা তার স্বামীকে জানায়। ইয়াসিন সরদার ঢাকায় থাকায় পার্শ্ববর্তী তার এক চাচা রফিকুলকে জানায় এবং সাতক্ষীরা অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর জন্য পরামর্শ দেন। রফিকুল ইসলাম ও ইয়াসিন সরদার সাংবাদিক হাবিবুল­াহ বাহার হাবিবের কাছে ফোন করে বলেন তিনি যেন দ্রুত চুকনগরে চলে আসেন। তাকে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে যেতে হবে বলে বারবার অনুরোধ জানান। তিনি তখন সাতক্ষীরা থেকে রওনা হয়ে চুকনগর মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পৌঁছান। সে সময় চুকনগর মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সার্বিক পরিচালক এম এম এনামুল হক ও ম্যানেজার হাফিজুর রহমান শাহিন ছিলেন না। খুশি খাতুনের ডাক্তারের সাথে কথা বলেন। রোগীর অবস্থা জানতে চাইলে চিকিৎসক বলেন, আমি সঠিক নিয়মে চিকিৎসা পত্র দিয়েছেন। বাচ্চা মারা গেলে তার করার কিছুই নেই। ডাক্তার হিসেবে আপনি এমবিবিএস ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ বা গাইনি ডাক্তার কিনা জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে চুপচাপ থাকেন। পরে আবার জানতে চাইলে তিনি বলেন, তিনি ডাক্তারের একজন সহকারী মাত্র। এমবিবিএস ডাক্তার না হয়েও গর্ভবতী মহিলাদের চিকিৎসা প্রদান করা যায় কিনা জানতে চাইলে তিনি বলেন, ডাক্তারের সহকারী হিসেবে চিকিৎসা প্রদান করা যায়। বিশেষজ্ঞ ডাক্তার না হয়েও এভাবে গর্ভবতী মহিলাদের চিকিৎসা প্রদান করা সরকারি নিয়মে আছে কিনা জানতে চাইলে, কোনো উত্তর না দিয়ে বলেন, আপনি এ বিষয়ে ম্যানেজার ও মালিকের সাথে কথা বলেন। তখন তিনি মেডিকেল সেন্টারে আসার জন্য ম্যানেজার হাফিজুর রহমান শাহিনের সাথে মোবাইলে কথা বলেন। কিছুক্ষণ পর ম্যানেজার হাফিজুর রহমান শাহিন মেডিকেল সেন্টার প্রবেশ করেন। সাথে করে একজন লোক নিয়ে আসেন। ম্যানেজার আমাকে তার রুমে বসতে বলে এবং একজন সিনিয়র ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেন এবং আমি তাকে চিনি কিনা জিজ্ঞাসা করেন। সাংবাদিক হাবিব তাকে চেনেনা বলে জানায়। ম্যানেজার হাফিজুর রহমান বলেন তিনি চুকনগর প্রেসক্লাবের সভাপতি ও বিএনপি নেতা রুহুল আমিন এবং তাকে এক নামে সবাই চেনে। প্রেসক্লাবের সভাপতি রোগীর সাথে হাবিবের সম্পর্ক কি এবং তার পেশাগত বিষয়ে জানতে চান। হাবিব রোগীর দূর সম্পর্কের আত্মীয় ও সাংবাদিক বলে পরিচয় দেন। সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে আক্রোশ মূলকভাবে তাকে সাংবাদিকের কার্ড দেখাতে বলেন। বলেন সাতক্ষীরা থেকে চুকনগরে আসার জন্য কে অনুমতি দিয়েছে। সাতক্ষীরার জেলার সাংবাদিক অন্য জেলায় যাওয়ার আইন নেই। আপনি যে পত্রিকার সাংবাদিক আপনার কার্ড দেখান। সেই সাথে বলেন হাবিব নাকি ধান্দাবাজি করতে এসেছেন। তাকে দেখে নেবেন বলে হুমকি প্রদান করেন। চুকনগরে আসতে হলে তাদের অনুমতি নিয়ে ঢুকতে হয়। চুকনগর প্রেসক্লাবের সভাপতির খারাপ আচরণের কারণে হাবিব তার পত্রিকার কার্ড দেখাতে অপারগতা প্রকাশ করেন। সঙ্গে সঙ্গে প্রেসক্লাবের সভাপতি বিভিন্ন জায়গায় ফোন করে এবং তাকে মারার জন্য বারবার তেড়ে যায়। ওই চুকনগর মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে হাতুড়ে ডাক্তার রুহুল আমিনের ছেলে সিজান সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা চলে আসলে আমাকে বেঁধে রেখে মারার জন্য পরামর্শ দেয়। তার সাংবাদিকতা দেখিয়ে দেবে বলে বারবার হুমকি দেয়। সেই সাথে তার পিঠের চামড়া তুলে নেবে বলে বলতে থাকে। হাড়গোড় ভেঙে দেবে বলে হুমকি দেয়। তার কোনো কথা শুনতে রাজি নন তারা। তারপর একজন কথিত সাংবাদিক বৃন্দাবন যিনি নিজেকে ‘তথ্য মন্ত্রণালয়ের আছি’ বলে পরিচয় দিয়ে হাবিবকে জিজ্ঞেস করেন তার পত্রিকা সরকারি মিডিয়া ভুক্ত কিনা। এই বৃন্দাবন চিটারি করার জন্য পুলিশের হাতে একাধিকবার মার খেয়েছেন। প্রেসক্লাবের সভাপতি ও বিএনপি নেতা রুহুল আমিন বলেন ওর পত্রিকা কোথাও চলে না, ভুয়া কার্ড। তখন ওই বৃন্দাবন অনলাইনে সার্চ করে হাবিবের পত্রিকা বের করে এবং ২৯ নাম্বার সরকারি মিডিয়া তালিকাভুক্ত যাচাই-বাছাই করেন। কিছুক্ষণ পর ওই সাংবাদিক হাবিবকে চুকনগর থেকে চলে যাওয়ার জন্য পরামর্শ দেন। চলে না আসলে তাকে মারধর করা হবে বলেন। চলে আসার সময় প্রেসক্লাবের সভাপতি হাবিবকে মারার জন্য দ্রুত বেগে ছুটে আসেন। কিন্তু উপস্থিত কয়েকজন ব্যক্তি তাকে ধরে রাখে। প্রেসক্লাবের সভাপতি বলেন হাবিব যদি এখান থেকে চলে না যায় তাহলে তাকে বেধড়ক মারধর করা হবে।

গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, ভূয়া ডাক্তার দিয়ে গর্ভবতী মহিলার চিকিৎসা দেয়ায় খুশি খাতুনের পেটের বাচ্চা মারা যাওয়ার কারণে ম্যানেজার হাফিজুর রহমান শাহিন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে করে নিয়ে আসেন। যাতে করে রোগীর স¦জনরা ভয়ে কিছু বলতে না পারে এবং আইনগত কোনো ব্যাবস্থা গ্রহণ না করতে পারে। আক্রমণমূলক আচরণ ভয়-ভীতি দেখানো এবং মারধোর করা সহ হাবিবকে ফাঁসানো পূর্ব পরিকল্পিত ছিলো। নিজেদের অপরাধ ঢাকতে মিথ্যা ও ভিত্তিহীন ভাবে হাবিবকে ফাঁসানোর চেষ্টা করে। যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে, হাবিব নিরাপত্তা চেয়ে ডুমুরিয়া থানার ওসির কাছে মোবাইল ফোনে কথা বলে সাহায্য চান। কিন্তু ডুমুরিয়া থানার ওসি পুলিশ পাঠাবেন বলে আর পুলিশ পাঠাননি। তিনি নীরব ভূমিকা পালন করেন। এ ঘটনায় হাবিবুল্লাহ বাহার ওসির বিচার চেয়ে খুলনা রেঞ্জের ডিআইজি কাছে আবেদন করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকা আইজিপি কম্ফেলেইন সেল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে অনুরোধ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ভুুল চিকিৎসার কারণে খুশির গর্ভেই মারা গেল ৭ মাসের শিশু চুকনগর মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার চলছে হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা

আপডেট সময় : 03:31:44 pm, Wednesday, 15 March 2023