সাতক্ষীরা 9:00 am, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

লাবসায় স্বর্ণালংকারের লোভে খুন, পুকুরে মিলল গৃহবধূর মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:55:10 pm, Monday, 27 April 2026 198 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সোহারাফ হোসেন সৌরভ:সাতক্ষীরার সদর উপজেলায় স্বর্ণালংকার ছিনিয়ে নিতে এক নারী দোকানীকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে সোমবার ভোররাতে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বীথিকা রানী ঘোষ (৪৫) লাবসা ইউনিয়নের মাগুরা কুলুপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা বৌবাজার এলাকায় বীথিকা রানী ঘোষের একটি মুদিখানা দোকান ছিল। স্বামীর মৃত্যুর পর তিনি নিজেই দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গায়ে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তার ওপর হামলা চালায়।
এ সময় দুর্বৃত্তরা তার মাথা ও কপালে ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। পরে মরদেহ পাশের একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যায়। নিহতের হাতে স্বর্ণের রুলি, গলায় একটি চেইন ও কানে দুল ছিল বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

লাবসায় স্বর্ণালংকারের লোভে খুন, পুকুরে মিলল গৃহবধূর মরদেহ

আপডেট সময় : 03:55:10 pm, Monday, 27 April 2026