সাতক্ষীরা 12:28 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ফিংড়ীর বেনীয়াখালীতে পৈতৃক জমি জবর দখলসহ গাছ কর্তনের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:41:05 pm, Saturday, 31 October 2026 59 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বেনীয়াখালী (মির্জাপুর) গ্রামে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে জবরদখল করে গাছ কাটা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নিরাপদ সেন (৬৬)।
‎
‎অভিযোগকারী নিরাপদ সেন বেনীয়াখালী (মির্জাপুর) গ্রামের মৃত সুরেন্দ্র নাথ সেনের ছেলে। লিখিত অভিযোগে তিনি একই এলাকার মৃত গুরুপদ সেনের ছেলে তুলসী দাস সেন (৫৮) ও আলীবদ্দী সরদার (৬২)-কে বিবাদী করেছেন।
‎
‎অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টার দিকে বিবাদীরা তাঁদের তফসিলভুক্ত জমিতে প্রবেশ করে গাছ কাটার চেষ্টা করেন। এ সময় বাধা দিলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পাশাপাশি মারধর, হাত-পা ভেঙে দেওয়া এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
‎
‎নিরাপদ সেন আরও অভিযোগ করেন, বিবাদীরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন। এ নিয়ে যেকোনো সময় মারামারি ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। অভিযোগের পক্ষে তিনি তিনজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করেছেন।
‎
‎অভিযোগপত্রে জমির বিবরণ হিসেবে সাতক্ষীরা সদর উপজেলার মির্জাপুর মৌজার এসএ খতিয়ান নম্বর ২৩৭, বিআরএস খতিয়ান নম্বর ১৭৯ এবং ৩৫২ নম্বর দাগের কথা উল্লেখ করা হয়েছে। মোট ৬ দশমিক ৪০ শতক জমির মধ্যে ৪ দশমিক ৮০ শতক নিয়ে বিরোধের কথা জানানো হয়েছে।
‎
‎এ ঘটনায় নিরাপদ সেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন।
‎
‎এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি। ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই হাবিবুর রহমান ৩১ অক্টোবর ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে দেখে আপাতত কর্তনকৃত গাছ হেফাজতে নেন। বিস্তারিত তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
‎তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আলীমদ্দী সরদার জানান- আমি ১সপ্তাহ আগে এই জমি কিনেছি, তাই জমি থেকে গাছ কর্তন করছি।
‎

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ফিংড়ীর বেনীয়াখালীতে পৈতৃক জমি জবর দখলসহ গাছ কর্তনের অভিযোগ

আপডেট সময় : 11:41:05 pm, Saturday, 31 October 2026