সাতক্ষীরা 8:54 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:36:43 pm, Sunday, 12 March 2023 249 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারী ২০২৩ (রবিবার) নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের নিজস্ব ক্যাম্পাসে ২০২৩ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের এক মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের চেয়ারম্যান ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কারিগরি শিক্ষা বর্তমান সময়ের চাহিদার প্রেক্ষিতে একটি অগ্রগামী পদক্ষেপ। কারিগরি শিক্ষা ছাড়া বর্তমান বাংলাদেশের অগ্রগতি সম্পূর্ণভাবে সম্ভব নয়। দেশ এগিয়ে যাবার জন্য প্রতিটি সেক্টরে কারিগরি বিষয়ের কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, দক্ষ ও উন্নয়নমুখি কর্মঠ জাতি তৈরীতে চীন যেভাবে কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিয়েছিল তারই ফলশ্রুতিতে তারা আজ বিশ্বের বুকে চির সমাদৃত। সুতরাং আগামী বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কারিগরি শিক্ষাকে আরো বিস্তৃত করা প্রয়োজন। নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের সমৃদ্ধ ক্যাম্পাস, যুগোপযোগী শিক্ষা পদ্ধতি ও মননশীল সফলতার তিনি প্রশংসা করেন।

তাছাড়া তিনি নতুন শিক্ষার্থীদের নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাসে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নবজীবন ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, মোঃ অহিদুজ্জামান খান সহ শিক্ষক-শিক্ষিকা মন্ডলী এবং নবাগত ও অধ্যায়নরত শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইলেকট্রিক্যাল বিভাগীয় প্রধান বাচ্চু মুন্সী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত

আপডেট সময় : 11:36:43 pm, Sunday, 12 March 2023