সাতক্ষীরা 4:38 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

স্কাউটস গ্রুপের পক্ষ থেকে সাংবাদিক-কন্যা ঐন্দ্রিলাকে সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:48:09 pm, Tuesday, 25 August 2026 145 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার কৃতী স্কাউট ও গুণীজনদের সম্মাননা জানানোর ধারাবাহিকতায় খুলনার আদর্শ মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে সাতক্ষীরার কালীগঞ্জের কৃতী শিক্ষার্থী ও স্কাউট সদস্য ঐন্দ্রিলা আহমেদ তাথৈকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ স্কাউটসের বিশেষ সাক্ষাৎকারে অংশ নিয়ে পোল্যান্ডে অনুষ্ঠিতব্য ২৬তম বিশ্ব স্কাউট জাম্বুরি-২০২৭ এবং মালয়েশিয়ায় ১৫তম মালয়েশিয়া স্কাউট জাম্বুরি-২০২৬-এ বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে অংশগ্রহণের জন্য নির্বাচিত হওয়ায় তাকে এ সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়।
খুলনার আদর্শ মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে গত রবিবার (২৩ আগস্ট) বিকেল ৪টায় স্কাউট মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের খুলনা অঞ্চলের কমিশনার ও আদর্শ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মো. আবু হান্নান (এল.টি.)।
আদর্শ মুক্ত স্কাউট গ্রুপের উডব্যাজার ইউনিট লিডার নান্টু ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপের বিভিন্ন কর্মকর্তা, সিনিয়র রোভার মেট সাজ্জাদ হোসেন পিয়াল, মো. আলী হাসান, সাউদিয়াসহ গ্রুপের স্কাউট ও রোভার স্কাউট সদস্যরা।
ঐন্দ্রিলা আহমেদ তাথৈ কালীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক বাবলা আহমেদ এবং সুরাইয়া সুমি দম্পতির একমাত্র কন্যা। তিনি কালীগঞ্জ উপজেলার ৯ নম্বর মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাকিমের একমাত্র নাতনী।
বর্তমানে ঐন্দ্রিলা আহমেদ তাথৈ খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত। আন্তর্জাতিক পর্যায়ের দুটি গুরুত্বপূর্ণ স্কাউট জাম্বুরিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় তার পরিবার, শিক্ষক, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

স্কাউটস গ্রুপের পক্ষ থেকে সাংবাদিক-কন্যা ঐন্দ্রিলাকে সংবর্ধনা

আপডেট সময় : 11:48:09 pm, Tuesday, 25 August 2026