আশাশুনি উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : 11:36:55 pm, Thursday, 19 November 2026 35 300 বার পড়া হয়েছে

এস,এম মোস্তাফিজুর রহমান :আশাশুনি উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১ টায় লিডার্সের আশাশুনি শাখা কার্যালয়ে উপজেলা অ্যাকশন ফোরামের আয়োজনে এবং লিডার্সের (LEDARS) সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ইসমাইল হোসেন লিংকন। সভা সঞ্চালনা করেন লিডার্সের CARE প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ মনিরুজ্জামান মনির। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আফতাবুজ্জামান,ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ আবদুল্লাহ ও সুমিত্রা মল্লিকসহ ফোরামের সদস্যবৃন্দ।
সভায় উপকূলীয় এলাকার লবণাক্ততা বৃদ্ধি,সুপেয় পানির সংকট,নদীভাঙন,ঘূর্ণিঝড়,দুর্বল বেড়িবাঁধ, জলাবদ্ধতা,কৃষি উৎপাদন হ্রাস ও জীবিকার অনিশ্চয়তা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বিগত ছয় মাসের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। পরিকল্পনায় সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ,জলবায়ু সংকট ও জনগণের অধিকার তুলে ধরতে মানববন্ধন,সচেতনতামূলক কর্মসূচি ও আন্তর্জাতিক দিবস পালন এবং জলবায়ু সহনশীল কৃষি ও বিকল্প জীবিকার প্রসারে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় সদস্যরা স্থানীয় জলবায়ু সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


































