সাতক্ষীরা 11:59 am, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

মানসিক ও শারীরিক দুর্বলতার কারণে তালায় মাধ্যমিক বিদ্যালয়ে আবারও ১৩ ছাত্রী অসুস্থ্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:14:16 am, Thursday, 23 March 2023 308 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের এইচ এম এস মাধ্যমিক বিদ্যালয়ে আবারও ১৩ ছাত্রী অসুস্থ্য হয়ে পড়েছে। বুধবার সকালে বিদ্যালয় চলাকালীন সময়ে ঐ ছাত্রীরা অসুস্থ্য হয়।

এ সময় শিক্ষকরা তাদেরকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এর আগে গত সোমবার বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলাকালে ১০ ছাত্রী অসুস্থ্য হয়ে পড়ে। চিকিৎসা কর্মকর্তা বলছেন মানসিক ও শারীরিক দুর্বলতার কারণে এমনটি হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, বুধবার এইচ এম এস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী জোতি, শিফা, সাথী, শাহনাজ, জয়ন্তী, রুকাইয়া, নাজমা,ফারজানা, নুছরাত, আফসানাকে অসুস্থ্য অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। বাকী তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এর আগে সোমবার দশম শ্রেণির আফসানা মিমি, নবম শ্রেণির মহিনী আক্তার মাহীসহ ১০জন কে চিকিৎসা দেওয়া হয়।

অসুস্থ্য শিক্ষার্থী আফসানার পিতা আলী হোসেন বলেন, খবর পেয়ে শিক্ষকদের সাথে নিয়ে মেয়েকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি। তিনি বলেন, মানসিক আতংকের কারণে এমন হচ্ছে।

অসুস্থ্য শিক্ষার্থী জোতির পিতা বিল্লাল হোসেন, শিফার পিতা জাহাঙ্গীর হোসেন সহ আরও কয়েকজন অভিভাবক জানান, মেয়েরা প্রায় দিনই বাড়ী থেকে না খেয়ে পড়তে চলে আসে, যে কারণে তরা দুর্বল হয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ রাজীব সরদার জানান, বুধবার ১০ জন ছাত্রী এক সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় এমনটি হচ্ছে।

প্রধান শিক্ষক এম মোবারেক হোসেন জানান, স্কুলে প্রায় ৯ শ ছাত্র-ছাত্রী রয়েছে, তাদের মধ্যে গত দুই দিনে কয়েকটি মেয়ে অসুস্থ্য হয়ে পড়েছে। কোন ছেলে কিন্তু অসুস্থ্য হচ্ছে না। এটা শারিরীক দুর্বলতার কারণে হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

মানসিক ও শারীরিক দুর্বলতার কারণে তালায় মাধ্যমিক বিদ্যালয়ে আবারও ১৩ ছাত্রী অসুস্থ্য

আপডেট সময় : 12:14:16 am, Thursday, 23 March 2023