সাতক্ষীরা 2:34 am, Friday, 20 November 2026
সংবাদ শিরোনাম ::
২০ নভেম্বর কালিগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা শান্ত গ্রেপ্তার আশাশুনি উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত বিএনপি নেতার সভা থেকে আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ ও সৈনিক লীগের দুই নেতা আটক কক্সবাজারের ইনানীতে নলকূপ খননে বেরিয়ে আসা গ্যাসে আগুন, তিন সপ্তাহ ধরে জ্বলছে কালিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে দুই মানব পাচারকারী আটক জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় কালিগঞ্জে বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত ২৪ ঘণ্টাও টিকল না বদলির আদেশ! সাতক্ষীরা মেডিকেলের কর্মচারীর বদলি স্থগিত, উঠেছে ঘুষ লেনদেনের অভিযোগ কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনায় রিপোর্টার্স ক্লাবের বিবৃতি

বিএনপি নেতার সভা থেকে আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ ও সৈনিক লীগের দুই নেতা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:32:27 pm, Thursday, 19 November 2026 35 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ আছাদুজ্জামান লিটন, বিশেষ প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ ও সৈনিক লীগের দুই নেতাকে বিক্ষুব্ধ জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে পৌর সদরের বঙ্গবন্ধু মার্কেটের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগের শ্যামনগর উপজেলা শাখার সহ-সভাপতি ইয়াছিন মোড়ল (৩৭) ও শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি ইব্রাহিম খলিল (৪৬)।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হোসেন, আল আজিমসহ স্থানীয়রা জানান, বুধবার রাত ৯টার দিকে আকস্মিকভাবে উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম দুলু, যুবদল নেতা কল্লোল ও তাদের কর্মী-সমর্থকরা বঙ্গবন্ধু মার্কেটে উপস্থিত হন। এ সময় আগে থেকে ওই মার্কেটের দোতলায় সভায় উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে গোপন বৈঠকে অংশ নেওয়া জাপা (এ)-এর গাবুরা ইউনিয়ন সভাপতি আব্দুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুর রহমান বাবু ওরফে প্রেশার বাবুসহ ১০/১২ জন দৌড়ে পালিয়ে যান। তবে সেখানে উপস্থিত লোকজন চারদিক থেকে ঘেরাও করে ইয়াছিন মোড়ল ও ইব্রাহিম খলিলকে অবরুদ্ধ করে রাখে। কিছুক্ষণের মধ্যে বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা ওই দুজনকে মারধর শুরু করে। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই আওয়ামী লীগের অঙ্গসংগঠন নেতাকে থানায় নিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শীসহ মনিরুজ্জামান বাবু, জীবনসহ স্থানীয়রা জানান, উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর ওই সভায় উপস্থিত ছিলেন। বিএনপি ও যুবদল নেতাকর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে ওই বৈঠকে উপস্থিত লোকজনকে ঘেরাও করে ফেললে আনোয়ারুল ইসলাম আঙ্গুর আব্দুল হাকিম ও আব্দুর রহমান বাবুকে নিয়ে কৌশলে ঘটনাস্থল ত্যাগ করেন।

যুবদল আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু জানান, যখন দেশব্যাপী নৈরাজ্য শুরু করেছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা, সেই সময়ে পতিত সরকারের নেতৃবৃন্দকে নিয়ে গোপনে বৈঠক দলের নেতাকর্মীদের দারুণভাবে মর্মাহত করেছে। এ ঘটনার তিনি তদন্ত দাবি করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম জানান, বিক্ষুব্ধ জনতা দুজনকে আটকের পর উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা বলে প্রাথমিক তথ্য মিলেছে।

এদিকে দুপুর ও সন্ধ্যায় শরিফুল ইসলাম সোহাগ ও আবু বক্কর সিদ্দিক নামের যুবলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বিএনপি নেতার সভা থেকে আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ ও সৈনিক লীগের দুই নেতা আটক

আপডেট সময় : 11:32:27 pm, Thursday, 19 November 2026