সাতক্ষীরা 12:44 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

বদলী হলেও সরকারী কোয়ার্টার ছাড়েননি খলিলুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:15:28 pm, Wednesday, 3 July 2024 197 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:  ‌সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সাবেক ডাটা এন্ট্রি অপারেটর কাম অফিস সহকারী খলিলুর রহমানকে আট মাস আগে বদলী করা হয়েছে কালিগঞ্জ উপজেলায়। তবে তিনি বদলী হলেও এখনও ছাড়েননি শ্যামনগরের সরকারি কোয়ার্টার। আট মাস ধরেই তিনি পরিবার নিয়ে শ্যামনগরের সরকারী কোয়ার্টারে থাকেন এবং সেখান থেকেই তিনি নিয়ন্ত্রণ করেন তার গড়ে তোলা দুর্নীতির সিন্ডিকেট।

জানা গেছে, শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত থাকাকালীন সময়ে সরকারি জরিপের তথ্য জমা, বই বিতরণ, নির্বাচনের ডিউটি তালিকায় নাম অন্তর্ভুক্তি, শিক্ষক প্রশিক্ষণের তালিকা পাঠোনো, নতুন এমপিওভুক্তির ফাইল পাঠানো, উচ্চতর স্কেলের ফাইল পাঠানোসহ বিভিন্ন ক্ষেত্রে ঘুষ বাণিজ্যের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন খলিলুর রহমান।

এসব ঘটনায় বারবার সংবাদের শিরোনাম হওয়ায় ২০২৩ সালের ২২ অক্টোবর কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে তাকে বদলি করে কর্তৃপক্ষ। সেখানে যোগদান করলেও তিনি পূর্বের কর্মস্থলের কোয়ার্টার না ছেড়ে স্বপরিবারে বসবাস করছেন। পাশাপাশি নিয়ন্ত্রণ করছেন দুর্নীতির সিন্ডিকেট।

কোয়ার্টার না ছাড়ার বিষয়ে জানতে চাইলে খলিলুর রহমান জানান, আমি ভাড়া দিয়ে থাকি। আমার মেয়েটা পরীক্ষা দেবে। তাই আমি কর্তৃপক্ষকে জানিয়ে থাকতেছি। যদি কর্তৃপক্ষ বলে তাহলে আমি চলে যাব।

শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ বলেন, নিয়মবহির্ভুতভাবে অন্য উপজেলায় চাকরি করে এখানের কোয়াটার কেউ ব্যবহার করতে পারেন না। যেহেতু আমি অবগত ছিলাম না। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, খলিলুর রহমান শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে বদলি হওয়ার পর থেকে মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যক্রমে অনেকটা স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন শিক্ষকরা।

তবে কয়েকজন শিক্ষক জানান, খলিলুর রহমান আবারো শ্যামনগরে আসার পাঁয়তারা চালাচ্ছেন। যদি তিনি আবারও শ্যামনগরে ফিরে আসে তবে শিক্ষকরা অতিষ্ঠ হয়ে যাবে এবং আবারও দূর্ণীতির আখড়ায় পরিণত হবে শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বদলী হলেও সরকারী কোয়ার্টার ছাড়েননি খলিলুর রহমান

আপডেট সময় : 11:15:28 pm, Wednesday, 3 July 2024