সাতক্ষীরা 11:32 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

নওয়াবেকী বাজারকে আধুনিক ও আদর্শ বাজারে রূপান্তরের প্রত্যয় মো. আরিফুল ইসলাম আরিফের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:46:05 pm, Tuesday, 6 October 2026 128 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিবেদক:
শ্যামনগরের নওয়াবেকী বাজারকে আরও নিরাপদ, পরিচ্ছন্ন, আধুনিক ও ব্যবসাবান্ধব বাজার হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাজার ব্যবস্থাপনা কমিটির স্থায়ী সদস্য পদপ্রার্থী মো. আরিফুল ইসলাম আরিফ।
নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত তাঁর প্রচারপত্রে বাজারের সার্বিক উন্নয়নে বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে বাজারের নিরাপত্তা জোরদারে ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার নজরদারি এবং প্রধান সড়কে প্রয়োজনীয় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা।
এছাড়া বাজার এলাকায় সুশৃঙ্খল গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, অবৈধ নদী ভরাট রোধ, নদীর চর ও নদীতীর রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বাজারকে পরিচ্ছন্ন রাখতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
মাদকমুক্ত বাজার গড়তে কঠোর নজরদারি কমিটি গঠন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা ও সুস্থ বিনোদনের আয়োজনের কথাও তাঁর পরিকল্পনায় রয়েছে। পাশাপাশি বাজারের প্রতিটি গলিতে পর্যাপ্ত বৈদ্যুতিক বাতি ও আলোর ব্যবস্থা, ব্যবসায়ীদের হয়রানি রোধে সহযোগিতা এবং তাদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।
ভোক্তা অধিকার নিশ্চিত করার পাশাপাশি নিত্যপণ্যের সঠিক মূল্য মনিটরিং এবং বাজারের আয়-ব্যয়ের হিসাব নিয়মিতভাবে উন্মুক্ত রেখে জবাবদিহিতা নিশ্চিত করার কথাও প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে।
মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, “সুখে-দুঃখে অতীতে যেভাবে আপনাদের পাশে ছিলাম, আগামীতেও বাজারের উন্নয়নের স্বার্থে কাজ করে যেতে চাই। নওয়াবেকী বাজারকে একটি আধুনিক ও আদর্শ বাজারে রূপান্তর করতে সবার দোয়া ও সমর্থন চাই।”
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, নিরাপত্তা, পরিচ্ছন্নতা, যানজট নিরসন, মাদক নিয়ন্ত্রণ ও ব্যবসায়ীদের অধিকার নিশ্চিত করা গেলে নওয়াবেকী বাজারের পরিবেশ আরও উন্নত হবে। নির্বাচনে প্রার্থীদের এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

নওয়াবেকী বাজারকে আধুনিক ও আদর্শ বাজারে রূপান্তরের প্রত্যয় মো. আরিফুল ইসলাম আরিফের

আপডেট সময় : 01:46:05 pm, Tuesday, 6 October 2026