সাতক্ষীরা 11:51 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

প্রেমিককে নিয়ে পালাল বান্ধবী, অভিমানে প্রেমিকার আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:52:23 pm, Sunday, 13 November 2022 560 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

রাজবাড়ীতে প্রেমে নানাভাবে সহযোগিতাকারী প্রেমিকার ঘনিষ্ঠ বান্ধবী প্রেমিককে নিয়ে পালিয়ে গেছে। এ অভিমানে ঘরের আড়ার সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে প্রেমিকা। তবে মৃত্যুর আগে চিরকুট লিখে প্রতারক প্রেমিক ও বান্ধবীকে শাস্তি দেয়ার দাবি জানিয়ে গেছে।

শনিবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চরদৌলতদিয়া পরশ উল্লাহ মাতুব্বরপাড়ায় প্রেমিকার নিজ ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

আত্মহত্যাকারী প্রেমিকার নাম রুমি আক্তার (১৬)। তার বাবার নাম বদু প্রামাণিক। সে সাহাজ উদ্দিন মণ্ডল ইনস্টিটিউট থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রুমি আক্তারের সাথে রাজবাড়ী সদর উপজেলার কুলারহাট এলাকার যুবক শিমুলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। রুমির ঘনিষ্ঠ বান্ধবী ও প্রতিবেশী শারমিন আক্তার নানাভাবে তাকে এ প্রেমে সহযোগিতা করত। শুক্রবার রাতে শিমুলের হাত ধরে শারমিন পালিয়ে যায়।

রুমির চাচা আমজাদ হোসেন জানান, অন্য দিনের মতো শনিবার ভোরে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাবান্না করে রুমি। এরপর তার মা শাহেদা বেগম স্বামীর জন্য খাবার নিয়ে বাড়ির পাশে মাঠে যান। আধা ঘণ্টা পরে এসে দেখেন, রুমি ঘরের আড়ার সাথে উড়না পেঁচানো অবস্থায় ঝুলছে।

তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে রুমিকে আড়া থেকে নামান। এ সময় তার পায়ের
নিচে একটি ডায়রি ও চিঠিপত্র পাওয়া যায়। এর মাধ্যমেই তারা ঘটনা জানতে পারেন।

মৃত্যুর আগে চিরকুটে রুমি লিখেছে, ‘আমি শিমুলকে অনেক ভালোবাসি। আর শারমিন ছিল আমার প্রিয় বান্ধবী। শিমুল শারমিনকে নিয়ে চলে গেছে। এ কষ্ট আমি সহ্য করতে পারছি না। আমি কিভাবে মুখ দেখাব। ও এত বড় বেইমানি করতে পারল। শিমুলের সাথে আমার যত কথা হয়েছে, সব রেকর্ড আছে। মা আমাকে মাফ করে দিও। শিমুলকে শাস্তি দিও, তা না হলে আমার আত্মা শান্তি পাবে না।’

তরুণী আরো লিখেছে, ‘আমার মৃত্যুর জন্য দায়ী শিমুল ও শারমিন। আমি পৃথিবীর সব মায়া-মমতা ত্যাগ করে চলে যাচ্ছি। তোমাদের জন্য কষ্ট হচ্ছে। আমাকে ক্ষমা করে দিও মা। আমি তোমাকে অনেক ভালোবাসি।’

স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রুমির এ রকম মৃত্যু অত্যন্ত দুঃখজনক। সে অনেক মেধাবী ছাত্রী ছিল। তার মৃত্যুর বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনার ন্যায় বিচার দাবি জানান তিনি।

এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার এসআই দেয়ান শামীম জানান, সংবাদ পেয়ে তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। একইসাথে নিহত রুমির লেখা চিরকুটটিও জব্দ করে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ হতে মামলা করা হলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

প্রেমিককে নিয়ে পালাল বান্ধবী, অভিমানে প্রেমিকার আত্মহত্যা

আপডেট সময় : 03:52:23 pm, Sunday, 13 November 2022