সাতক্ষীরা 12:58 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

প্রাইম ইউনিভার্সিটি ‘ল’ এলামনাই এসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক অ্যাডভোকেট সালাহ উদ্দিন কাদের, সদস্য সচিব শেখ ইলিয়াস হোসেন রুবেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:24:27 pm, Monday, 22 June 2026 261 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

ঢাকা প্রতিনিধি:আইন পেশাজীবী ও প্রাইম ইউনিভার্সিটির আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে প্রাইম ইউনিভার্সিটি ‘ল’ এলামনাই এসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ১১ জুন ২০২৬ তারিখে সংগঠনের উপদেষ্টা পরিষদ ও জ্যেষ্ঠ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ছয় মাসের জন্য এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট সালাহ উদ্দিন কাদেরকে আহ্বায়ক এবং বিশিষ্ট সাংবাদিক ও আইনজ্ঞ ইলিয়াস হোসেন রুবেলকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রুবেল আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট সাজেদুল ইসলাম, মো. মুরাদ হোসেন, অ্যাডভোকেট এনামুল, মো. আনোয়ার হোসেন, অ্যাডভোকেট তুষার মোল্লা ও অ্যাডভোকেট রুবেল।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আমির হোসেন (নিলয়), এস এম মিজান, এনামুল হক (মামুন), ওহিদুর রহমান নিলয়, এস এম নিয়ামত উল্লাহ, মো. এখলাছুর রহমান, হারুন সরকার, মোহাম্মদ পারভেজ ফয়সাল, মো. ফারুক আহম্মেদ, মো. সাদমান হোসেন (সুশময়), আতিক হাসান রঞ্জু এবং মেহেদী হাসান।
সংগঠনের সার্বিক দিকনির্দেশনা ও নীতিনির্ধারণী সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত উপদেষ্টা মণ্ডলীর প্রধান উপদেষ্টার দায়িত্বে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম। উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মিনা বেগম মিনি, অ্যাডভোকেট আফতাব উদ্দিন জসিম, অ্যাডভোকেট আলী আশরাফ লিটন, অ্যাডভোকেট মশিউর রহমান শান্ত, অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ এবং অ্যাডভোকেট আসাদুল হক আতিক।
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সকল প্রাক্তন শিক্ষার্থীকে একটি শক্তিশালী ও কার্যকর এলামনাই প্ল্যাটফর্মের আওতায় ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা আইন পেশায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

প্রাইম ইউনিভার্সিটি ‘ল’ এলামনাই এসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক অ্যাডভোকেট সালাহ উদ্দিন কাদের, সদস্য সচিব শেখ ইলিয়াস হোসেন রুবেল

আপডেট সময় : 06:24:27 pm, Monday, 22 June 2026