সাতক্ষীরা 2:07 am, Friday, 20 November 2026
সংবাদ শিরোনাম ::
২০ নভেম্বর কালিগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা শান্ত গ্রেপ্তার আশাশুনি উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত বিএনপি নেতার সভা থেকে আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ ও সৈনিক লীগের দুই নেতা আটক কক্সবাজারের ইনানীতে নলকূপ খননে বেরিয়ে আসা গ্যাসে আগুন, তিন সপ্তাহ ধরে জ্বলছে কালিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে দুই মানব পাচারকারী আটক জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় কালিগঞ্জে বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত ২৪ ঘণ্টাও টিকল না বদলির আদেশ! সাতক্ষীরা মেডিকেলের কর্মচারীর বদলি স্থগিত, উঠেছে ঘুষ লেনদেনের অভিযোগ কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনায় রিপোর্টার্স ক্লাবের বিবৃতি

কালিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে দুই মানব পাচারকারী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:01:49 pm, Wednesday, 18 November 2026 92 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

হাফিজুর রহমান সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতা আলাউদ্দিনকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পনার অভিযোগে ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে তাদের বিরুদ্ধে সীমান্তে মানব পাচার ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধীন খুড়মি ও সাতহালিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কালিগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মোঃ শহিদুল ইসলাম (৩৮) ও সাতহালিয়া গ্রামের মোঃ বারি (৪২)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার মোঃ মন্টু লাল ও নায়েব সুবেদার মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিবপুর বেড়িবাঁধের ওপর থেকে শহিদুল ইসলাম এবং ললিতের মোড় থেকে মোঃ বারিকে আটক করা হয়।

বিজিবির দাবি, আটক দুজন ভারতে পলাতক কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আলাউদ্দিনকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে সীমান্তপথে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করছিলেন। এ ছাড়া তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান, মানব পাচারসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

অভিযানের পর আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিগঞ্জ থানায় হস্তান্তর করেছে বিজিবি।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, পিএসসি, সিগন্যালস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে দুই মানব পাচারকারী আটক

আপডেট সময় : 07:01:49 pm, Wednesday, 18 November 2026