খুলনা ডুমুরিয়ায় স্বামীর পরকীয়ায় বাঁধা দেয়ায় স্ত্রী জখম
- আপডেট সময় : 12:00:48 am, Wednesday, 15 March 2023 314 300 বার পড়া হয়েছে

ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় স্বামীর পরকীয়ায় বাঁধা দেয়ায় ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছে মুক্তি রাণী মন্ডল (৩৪) নামের এক গৃহবধূ।
আহত ওই গৃহবধূ ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। গত সোমবার বিকেলে উপজেলার মাধবকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর গ্রামের সমরেশ চন্দ্র ওরফে শান্তি রঞ্জন মন্ডলের মেয়ে মুক্তি রাণী মন্ডল মাধবকাটি এলাকার মৃত নিতাই মন্ডলের ছেলে দেবু মন্ডলের সাথে ২০০৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
বিয়ের সময় পিত্রালয় থেকে নগদার্থ, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র নিয়ে সুখে দিন কাটছিল তাদের। সম্প্রতি স্বামীর পরকীয়ায় বাঁধা দেয়ায় তার উপর নেমে আসে শারীরিক ও মানসিক নির্যাতন। স্বামী সমরেশ মন্ডল স্ত্রীকে ছেড়ে প্রায় এক বছর রামকৃষ্ণপুর এলাকায় বসবাস করার সুবাদে মুক্তি রাণী তার একমাত্র ছেলে অনিন্দ্য মন্ডলকে নিয়ে অতি কষ্টে সংসার চালিয়ে আসছে। এমতাবস্থায় ঘটনার দিন বিকেলে দেবু বাড়িতে এসে অতর্কিত ভাবে স্ত্রীর উপর হামলা চালায়।
এতে ধারালো অস্ত্রের আঘাতে মাথা ফেটে রক্তাক্ত জখম হয় মুক্তি রাণী। খবর পেয়ে মুক্তির বাবা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।






























