সাতক্ষীরা 5:52 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত, জাতীয় শোক দিবস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:27:21 am, Wednesday, 16 August 2023 262 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ হুমায়ূন কবির। পরে জেলা পুলিশের পক্ষে শ্রদ্ধা জানান পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, বাংলাদেশ মুক্তিযোদ্ধ সংসদ সাতক্ষীরা জেলা শাখা, বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা শ্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুপুরে সাতক্ষীরা পৌরসভার প্রতিটি ওয়ার্ডসহ সদর উপজেলা এবং জেলার বিভিন্ন এলাকায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গণভোজের আয়োজন করা হয়। গণভোজের আয়োজন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।

এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দুস্থঃদের মাঝে খাদ্য বিতরণ করেছে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ন। মঙ্গলবার সকালে ব্যাটালিয়ান সদর দপ্তরে এই কর্মসূচির উদ্বোধন করেন ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক। এসময় উপস্থিত ছিলেন, ৩৩ বিজিবির সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, সুবেদার মেজর মোঃ ওয়াহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে গরীব ও অসহায় ২০০ মানুষের মাঝে চাল, ডাল, তেল ও লবণ বিতরণ করেন। এছাড়া দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত, জাতীয় শোক দিবস

আপডেট সময় : 12:27:21 am, Wednesday, 16 August 2023