মে দিবসে সাতক্ষীরায় শ্রমিকদের বর্ণাঢ্য র্যালি, নেতৃত্বে আব্দুর রউফ
- আপডেট সময় : 12:13:39 pm, Friday, 1 May 2026 214 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কণ্ঠ ডেস্ক : মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ট্রাক ও পরিবহন শ্রমিকদের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে আয়োজিত র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আগত বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন। তারা তাদের ন্যায্য অধিকার ও বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. আব্দুর রউফ। শ্রমিকদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ ও নেতৃত্ব দিয়ে র্যালিটিতে তিনি বিশেষভাবে নজর কাড়েন।
তার বক্তব্যে তিনি বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। এসময় তিনি শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শোনেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি বকুল হোসেন।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে শান্তিপূর্ণভাবে শেষ হয়।


























