সাতক্ষীরা 7:55 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

মহান বিজয় দিবস উপলক্ষে ব্রহ্মরাজপুরে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:00:33 am, Wednesday, 17 December 2025 343 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক :মহান বিজয় দিবস উপলক্ষে ব্রহ্মরাজপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টায় ব্রহ্মরাজপুরের ডিবি ইউনাইটেড হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়।

সৌদি আরব মদিনা যুবদলের সভাপতি আলহাজ্ব মোঃ আতিয়ার রহমানের সার্বিক সহযোগিতায় এবং যুবনেতা মেহেদী হাসানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্টের  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান স. ম. শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তাক আহমেদ, যুবদল নেতা মাহমুদ হাসান মিলন, বদরুজ্জামান, সাইফুল ইসলাম, সাংবাদিক জিএম আমিনুল হক, মেহেদী হাসান শিমুল, ছাত্রনেতা আসমাতুল্লাহ আল গালিবসহ আরও অনেকে।

টুর্নামেন্টে ব্রহ্মরাজপুর সিনিয়র ক্রিকেট একাদশ ও ব্রহ্মরাজপুর জুনিয়র ক্রিকেট একাদশ অংশগ্রহণ করে। নির্ধারিত ৮ ওভারের খেলায় সিনিয়র একাদশ ৯৯ রান সংগ্রহ করে। জবাবে জুনিয়র একাদশ ৮ ওভারে ৫৫ রান সংগ্রহ করলে ব্রহ্মরাজপুর সিনিয়র ক্রিকেট একাদশ বিজয় লাভ করে।

খেলার মাঠ পরিচালনার দায়িত্বে ছিলেন মাহমুদুল হাসান, সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন নাসিম। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মোঃ বিল্লাল হোসেন স্কোরবোর্ডের দায়িত্বে ছিলেন আবুল খায়ের।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের পক্ষে সিনিয়র একাদশের অধিনায়ক রিপন মোড়ল বিজয়ী ট্রফি গ্রহণ করেন। রানার্সআপ ট্রফি গ্রহণ করেন ব্রহ্মরাজপুর জুনিয়র একাদশের অধিনায়ক রাকিব হাসান।

ভিডিও কলে খেলাটির আয়োজক সৌদি প্রবাসী আলহাজ্ব আতিয়ার রহমান বলেন, “মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।” তিনি আরও বলেন, ভবিষ্যতেও ব্রহ্মরাজপুর স্পোর্টিং ক্লাবের মাধ্যমে নিয়মিত সামাজিক ও ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

মহান বিজয় দিবস উপলক্ষে ব্রহ্মরাজপুরে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় : 12:00:33 am, Wednesday, 17 December 2025