সাতক্ষীরা 6:51 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় নববর্ষ উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:37:16 am, Tuesday, 15 April 2025 336 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় লুঙ্গি, গামছা, ফতুয়া, লাল শাড়ি ও বৈশাখি শাড়ি পরে বাঙালি সাজে উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনে পালিত হচ্ছে বাঙালির লোকজ ঐতিহ্য বহনকারি সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২।

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৭টায় কালেক্টরেট পার্ক চত্বরে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান শেষে সকলের অংশ গ্রহণে সেখান থেকে বর্ষ বরণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। এরপর সেখানে ১০ দিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক এইচএম রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবুজাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপি’র সাবেক আহবায়ক সৈয়দ ইফতেখার আলীসহ অনান্যরা। এরপর সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী।

আরৈাচনাসভা শেষে জেলা শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমিতে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসব মূখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে।
এছাড়া বাংলানববর্ষ উপলক্ষে হাসপাতাল, কারাগারে, শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের ঐতিহ্যবাহি বাঙালী খাবার পরিবেশন করা হচ্ছে।

এদিকে, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। পুরো সাতক্ষীরা শহর জুড়ে পুলিশের একাধিক টিম ইউনিফর্ম ও সাদা পোশাকে মাঠে নিয়োজিত রয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় নববর্ষ উদযাপন

আপডেট সময় : 02:37:16 am, Tuesday, 15 April 2025