সাতক্ষীরা 11:31 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরা শ্যামনগর প্রেসক্লাবের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:35:16 pm, Saturday, 7 December 2024 186 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:“পরিস্কার পরিচ্ছন্নতা শুধু একটি অভ্যাস নয়, এটা আমাদের মানসিকতার প্রতিফলন” এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শনিবার (৭ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়।

প্রেসক্লাব সভাপতি সহ-অধ্যাপক সামিউল আযম মনিরের নেতৃত্বে প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে উপজেলা সদরের বিভিন্ন সড়কে পলিথিন, আবর্জনা পরিস্কার কর্মসূচি পালন সহ জনসাধারণ ও ব্যবসায়ীদের বর্জ্য রাখার পাত্র স্থাপন করার পরামর্শ প্রদান করা হয়।

পরিচ্ছন্নতা কর্মসূচিতে উৎসাহ প্রদানে অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন। উপজেলা নির্বাহী অফিসার পরিচ্ছন্নতা কর্মসূচিকে স্বাগত জানান। তিনি বলেন শ্যামনগর উপজেলা বাংলাদেশের বৃহত্তম উপজেলা এটি পরিস্কার রাখা সকলের কর্তব্য। এখানে ভ্রমণ পিপাসুরা সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য বহুদূর থেকে চলে আসেন। বাইরের সকলে এসে পরিস্কার উপজেলা দেখতে পরিচ্ছন্নতা রাখা প্রয়োজন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, শ্যামনগর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। পরিচ্ছন্নতা কর্মসূচিতে স্বপ্রনোদিত হয়ে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা শ্যামনগর প্রেসক্লাবের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি

আপডেট সময় : 09:35:16 pm, Saturday, 7 December 2024