সাতক্ষীরা 12:36 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরা শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:24:27 am, Friday, 15 November 2024 255 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় শাহিনুর রহমান (৩৬) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় তার সাথে থাকা মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম (৪২) মারাত্মক আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা আড়াইটার দিকে কালীগঞ্জ-শ্যামনগর মহাসড়কের খানপুরের চালতেঘাটা এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিনুর উপজেলার গাবুরা ইউনিয়নের গাইন বাড়ি গ্রামের বারিক গাজীর ছেলে। সে পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক বলে জানা গেছে।

আহত রবিউল ইসলাম একই ইউনিয়নের মধ্য খলিশাবুনিয়া গ্রামের লোকমান কাগুচির ছেলে। স্থানীয়রা জানান, বিকালে মোটরসাইকেল ভাড়ায় গাবুরা থেকে রবিউল ইসলামকে নিয়ে সাতক্ষীরায় যাচ্ছিলেন শাহিনুর। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা বিপরীতগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন শাহিনুর ও রবিউল।

পরে তাদের উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সন্ধ্যা ছয়টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক শাহিনুরকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, দুর্ঘটনায় শাহিনুরের ডান পায়ের হাড় ভেঙে বেরিয়ে যায়। এছাড়া দেহের বিভিন্ন অংশ বাস চাপায় থেঁতলে যায় এবং দেহের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক তাদের খুলনা মেডিকেলে পাঠানো হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা বলেন, দুর্ঘটনার শাহিনুর গুরুতর আহত হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়াও এই ঘটনায় রবিউল ইসলাম নামে আরো একজন মারাত্মক আহত হয়।

এ ঘটনায় চালক বা হেলপারকে আটকের চেষ্টা চলছে। তাছাড়াও তিনি জানান, খবর পাওয়া গেছে দুর্ঘটনাকবলিত বাস কালীগঞ্জ বাস মালিক সমিতির আওতায় রয়েছে ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা চলছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট সময় : 12:24:27 am, Friday, 15 November 2024