সাতক্ষীরা 6:59 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা তালায় মৎস্য ঘেরে নারীর উপর এসিড নিক্ষেপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:49:18 pm, Monday, 29 January 2024 244 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়ন শাহাপুর গ্রামের গুরালীর বিলে মৎস্য ঘেরে এক নারীর উপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসিড দগ্ধ নারীর নাম সাকিলা আক্তার (৩০)। সে শাহাপুর গ্রামের আবুল কালাম খানের মেয়ে এবং সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার আলী মিরাদ আহমেদ এর স্ত্রী।

২৯ জানুয়ারী সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মৎস্য ঘেরের বাসার নিকট এ এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। তবে কে বা কাহারা এ ঘটনার সাথে জড়িত তা তাৎক্ষানিক ভাবে জানাযায়নি। রাত সাড়ে নয় টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসিডদ্বগ্ধ সাকিলা আক্তার কে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় গ্রামবাসী সুত্র জানায়, শাহাপুর গ্রামের আবুল কালামের মেয়ের স্বামী পুরাতন সাতক্ষীরা এলাকার আলী মিরাদ আহমেদ এর সাথে তার মামা কালিগঞ্জ উপজেলার ফতেপুর বাঁশতলা এলাকার আব্দুল্লাহ আল মামুন এর সাথে দীর্ঘদিন তালা উপজেলার শাহাপুর গুরালীর বিলে ৫০/৬০ বিঘা একটি মৎস্য ঘের নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল।

স্থানীয়রা জানান, মামা আব্দুল্লাহ আল মামুনের শাহাপুর গুরালীর বিলে ৬০ বিঘা আয়তনের একটি মৎস ঘের তার ভাগ্নে আলী মিরাদ আহমেদ ও তার স্ত্রী সাকিলা আক্তার দেখাশুনা করত। কয়েক বছর মামার ঘেরের হিসেব ঠিকমত না দেওয়ায় এবং মামার ঘের তার নিজের দাবী করা নিয়ে বিরোধ ছিল।

এনিয়ে সোমবার সন্ধ্যায় স্থানীয় শাহাপুর বাজারে এক শালিসী বৈঠক হওয়ার কথা ছিল। ঐ শালিশী সভায় খেশরা ইউনিয়ন পুলিশ ফাঁড়ির এক পুলিশ কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান, আব্দুল গফ্ফার, মামা আব্দুল্লাহ আল মামুনসহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। কিন্ত ঐ বৈঠকে আলী মিরাদ আহমেদ উপস্থিত না থাকায় মামা-ভাগ্নের ঘের নিয়ে বিরোধের বিষয়টি মিমাংসা হয়নি। এরই মধ্যে খবর আছে এসিড নিক্ষেপের ঘটনার।

তাৎক্ষানিক ভাবে লোকজন ঘটনাস্থানে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এডিস দগ্ধ সাকিলা আক্তারের পিঠে ও পায়ে এসিড দগ্ধ হয়েছে বলে ঐ পরিবার জানিয়েছে। এসিড দগ্ধ সাকিলা আক্তার জানান, সন্ধ্যায় ঐ ঘেরের গিয়েছিলেন তিনি। ফেরার পথে পিছন দিক থেকে দূবৃত্তরা তার উপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মমিনুল ইসলাম রাত ১০ টায় ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে জানান, এসিড দগ্ধ সাকিলা আক্তার কে রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তার শরীরের পিছনে কিছু অংশ দগ্ধ হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

ওসি আরও জানান, কালগিঞ্জ উপজেলার ফতেপুর বাঁশতলা এলাকার বাসিন্দা ঢাকায় বসবাসরত আব্দুল্লাহ আল মামুন তালা উপজেলার শাহাপুর এলাকার একটি মৎস্যঘের তার ভাগ্নে ও ভাগ্নে বউ দেখা শুনা করত। কিন্ত ঘেরের হিসেব ঠিকমত না দেয়ায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই মধ্যে ভাগ্নে আলী মিরাদ আহমেদ সাতক্ষীরা ম্যাজিট্রেট আদালতে ১৪৫ ধারা একটি মামলা করে মামার বিরুদ্ধে। এনিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। পুলিশ কর্মকর্তা জানান, এসিড নিক্ষেপ এর বিষয়টি তদন্ত করা হচ্ছে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা তালায় মৎস্য ঘেরে নারীর উপর এসিড নিক্ষেপ

আপডেট সময় : 11:49:18 pm, Monday, 29 January 2024