সাতক্ষীরায় বাইসাইকেলের সঙ্গে সংর্ঘষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- আপডেট সময় : 12:09:44 am, Monday, 15 January 2024 293 300 বার পড়া হয়েছে

পাটকেলঘাটা প্রতিনিধি :সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় বাইসাইকেলের সঙ্গে সংর্ঘষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার দুপুরে ভৈরবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন আরও দুইজন৷
নিহত অভিকুমার দে (২২) পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার তপন কুমারের ছেলে ও তালা সরকারি কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। সে পড়াশুনার পাশাপাশি পাটকেলঘাটা বাজারের একটি হোমিওপ্যাথিক ফার্মেসিতে কাজ করতেন বলে জানা গেছে।
আহতরা হলেন, কুমিরার কদম তলা এলাকার কাঠ ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে আসিফ হোসেন(২০) ও খলিষখালীর কাটাখালী এলাকার উত্তম মন্ডলের ছেলে শিমুল মন্ডল (২১)। বর্তমানে তারা সাতক্ষীরা সিভি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যাক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে তিন বন্ধু একটি মোটরসাইকেল যোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের ভৈরব নগর এলাকায় আসলে একটি বাইসাইকেল রাস্তাপার হতে থাকলে মুুখোমুখি সংঘর্ষে হয় মোটরসাইকেলের । এতে ঘটনাস্থলে নিহত হন অভি দে। পরে স্থানীয়রা শিমুল ও আসিফকে উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে ভর্তি করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিপ্লব কুমার নাথ সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেল যোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের ভৈরব নগর এলাকায় আসলে একটি বাইসাইকেল রাস্তাপার হতে থাকলে মুুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে
মারা যায় অভিকুমার দে। লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।






























