সাতক্ষীরায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক
- আপডেট সময় : 03:14:25 am, Sunday, 17 March 2024 240 300 বার পড়া হয়েছে

এম ইদ্রিস আলী সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার ফতেপুর সরকারী প্রথামিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুভাষ কুমার দাস (৫৮) এর বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক করা হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) রাতে নুরুল্লাহপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার ভূক্তভোগী পরিবার তালা থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ফতেপুর সরকারী প্রথামিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুভাষ কুমার দাস গত ৭ মার্চ সকালে স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে (১০) শ্রেণী কক্ষে ডেকে হাত, পা টিপে দিতে বলে। এসময় ওই শিক্ষার্থী পা ও হাত টিপতে গেলে শ্রেণী কক্ষে কোনো ছাত্র ছাত্রী না থাকার সুযোগে ছাত্রী’র পরিধেয় বস্ত্রের মধ্যে হাত ঢুকিয়ে গোপন অঙ্গে স্পর্ষ করে।
শিশুটি বাড়ি গিয়ে বিষয়টি তার মাকে জানালে, পরের দিন অবিভাবকরা প্রধান শিক্ষকের কাছে মৌখিক অভিযোগ করলেও তিনি কোনো পদক্ষেপ না নেয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, তালা থানা সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএ জানান, এঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে মামলা করলে শুক্রবার রাতে শিক্ষক শুভাষ কুমার দাস কে আটক করা হয়।






























