সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান
- আপডেট সময় : 11:43:04 pm, Wednesday, 14 December 2022 532 300 বার পড়া হয়েছে

রানা সরদার,নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁয় সাংবাদিক রাশেদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন ও জেলা প্রশাসনের নিকট স্বারকলিপি প্রদান করেছে সাংবাদিকরা। এতে পেশাগত নিরাপত্তাসহ বিভিন্ন দাবিও জানিয়েছেন তারা । আজ বুধবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ জেলা জজ কোর্টের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেয় বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন, বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ জেলা শাখা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি,রাজশাহী বিভাগের নওগাঁ জেলা শাখার বিভিন্ন শ্রেণীর ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠনের নওগাঁ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি রুহুল আমিন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান নাদু, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মাহবুব আলম রানা, ও সাধারণ সম্পাদক মেজবাউল হক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগের যুগ্ম সাধারন সম্পাদক মুজাহিদ হোসেন, ও ধর্ম বিষয়ক সম্পাদক সবুজ হোসেন।
এডিপি বাংলা টিভি ও দৈনিক অগ্নিশিখা পত্রিকার জেলা প্রতিনিধি রানা সরদার, দৈনিক এই বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি শামিম হোসেন, যায়যায় কাল পত্রিকার জেলা প্রতিনিধি আল ফাহাদ,আলোকিত প্রতিদিন পত্রিকা ও একাত্তর বাংলা টেলিভিশন এর জেলা প্রতিনিধি আহসান হাবীব, দৈনিক শিরোমণি পত্রিকার বিশেষ প্রতিনিধি জোবায়েদ হোসেন,গনমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি মেরাজ হোসেন, প্রথম সূর্যদয়ের জেলা প্রতিনিধি শাকিল আহম্মেদসহ প্রমূখ।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। বিভিন্ন সময় এই ধরনের হামলার বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। দোষীদের দ্রত সময়ের মধ্যে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সংগঠন গুলো সারাদেশে বিশাল কর্মসূচি দিতে বাধ্য হবে।l





























