সংবাদ শিরোনাম ::
সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 06:38:44 pm, Thursday, 7 March 2024 271 300 বার পড়া হয়েছে

সব ধরনের জ্বালানি তেলের দাম কমেছে। ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১০৯ টাকা থেকে ৭৫ পয়সা কমিয়ে ১০৮.২৫ টাকা করা হয়েছে। এ ছাড়াও অকটেনের দাম লিটার প্রতি ১৩০ টাকা থেকে ৪ টাকা কমিয়ে ১২৬ টাকা এবং পেট্রোলের দাম লিটার প্রতি ১২৫ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১২২ টাকা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন






























