সাতক্ষীরা 12:41 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

শ্যামনগর উপজেলা ১৬টি কেন্দ্রে ব্যালট যা‌চ্ছে আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:05:34 pm, Tuesday, 7 May 2024 269 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: নির্দিষ্ট সময়ে ভোটগ্রহণ শুরু করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরের দুর্গম দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুরের ১৬টি কেন্দ্রে এক দিন আগেই পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম। উপ‌জেলার অন্যান্য কেন্দ্র গুলোতে মঙ্গলবার (৭ এপ্রিল) নির্বাচনী সরঞ্জাম পাঠা‌নো হ‌লেও ব্যালট পেপার পাঠানো হবে ভো‌টের দিন (৮ মে) সকালে।

মঙ্গলবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন দুর্গম দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুরের কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিবুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শাহিনুল ইসলাম।

এসব এলাকায় ব্যালট পেপার পৌঁছানোর পর থেকে নির্বাচন শুরুর আগ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক পাহারায় থাকবেন।

এছাড়া উপজেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন, উপজেলার ৯২টি কেন্দ্রে রয়েছে বাড়তি নিরাপত্তা-ব্যবস্থা। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৪৬৬। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ১৭১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪২ হাজার ২৯২ জন। এছাড়াও হিজড়া ভোটার রয়েছে ৩ জন। এই উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

শ্যামনগর উপজেলা ১৬টি কেন্দ্রে ব্যালট যা‌চ্ছে আজ

আপডেট সময় : 06:05:34 pm, Tuesday, 7 May 2024