সাতক্ষীরা 8:44 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

রাশিয়াকে অস্ত্র সরবরাহের জন্য চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন বাইডেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:24:24 pm, Wednesday, 1 March 2023 350 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দেবে চীন— গত কয়েকদিন ধরে এমন দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। এছাড়া মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোও একই কথা বলেছে। তবে বেইজিং এ দাবি প্রত্যাখ্যান করেছে। এমন অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুমকি দিয়েছেন, চীন যদি সত্যি সত্যি রাশিয়াকে অস্ত্র দেয় তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি। -এবিসি নিউজ এমন অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুমকি দিয়েছেন, চীন যদি সত্যি সত্যি রাশিয়াকে অস্ত্র দেয় তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের সঙ্গে শনিবার (২৫ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে বাইডেন জানিয়েছেন, তিনি প্রত্যাশা করেন চীন এমন কিছু করবে না। যদি করে তাহলে অবশ্যই ব্যবস্থা নেবেন।

এ ব্যাপারে বাইডেন বলেছেন, ‘আমি প্রত্যাশা করি না…আমরা এমন কিছু এখনো দেখিনি। আমি প্রত্যাশা করি না চীন রাশিয়াকে মারণাস্ত্র দেবে।’

বাইডেনের এ সাক্ষাৎকারটি নেন এবিসির সাংবাদিক ডেভিড মুর। তিনি প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেন, যদি চীন অস্ত্র দেয় তাহলে এটি ‘সীমা লঙ্ঘন’ হবে কিনা? এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আমরা ব্যবস্থা নেব।’

এরপর যেসব দেশ রাশিয়াকে অস্ত্র সহায়তা দিয়েছে সেসব দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা উল্লেখ করেছেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেছেন, ‘এটিও একই সীমা হবে যেটি অন্যরা অতিক্রম করেছে। আরেক কথায়, যারা এটি করেছে (রাশিয়াকে অস্ত্র সরবরাহ) তাদের ওপরই আমরা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছি।’

সাক্ষাৎকার গ্রহণকারী ডেভিড মুর জিজ্ঞেস করেন, ‘তাহলে এর পরিণতি কী কঠিন হবে?’

জবাবে বাইডেন বলেন, ‘আমি আপনাকে জানাব এর পরিণতি কি হবে, আমরা ব্যবস্থা নেব।’

এছাড়া গত বছর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আলোচনার ব্যাপারেও বিস্তারিত কথা বলেছেন বাইডেন। তিনি জানিয়েছেন, চীনের প্রেসিডেন্টকে তিনি সতর্কতা দিয়েছিলেন রাশিয়াকে সহায়তা করলে ‘অর্থনৈতিক পরিণতি ভালো হবে না।’

বাইডেন দাবি করেছেন, জিনপিংকে তিনি মনে করিয়ে দিয়েছিলেন, ইউক্রেনে রাশিয়া হামলা করার পর কিভাবে ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে এক্সন পর্যন্ত ৬০০ মার্কিন প্রতিষ্ঠান মস্কো ছেড়েছিল।

‘আর আমি তাকে বলেছিলাম, রাশিয়া যে নৃশংসতা চালাচ্ছে, যদি আপনিও এ নৃশংসতায় যোগ দেন তাহলে, আপনাকেও হয়ত একই পরিণতি বরণ করতে হবে।’ বলেন বাইডেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

রাশিয়াকে অস্ত্র সরবরাহের জন্য চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন বাইডেন

আপডেট সময় : 09:24:24 pm, Wednesday, 1 March 2023