সাতক্ষীরা 10:33 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

ঘুষের টাকাসহ ধরা, সরকারি কর্মকর্তার কান্নার ভিডিও ভাইরাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:07:18 pm, Tuesday, 20 February 2024 562 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

অনলাইন ডেস্ক: ভারতে ঘুষ গ্রহণের সময় টাকাসহ হাতেনাতে ধরা খেয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা। দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) কাছে ধরা খাওয়ার পরপরই কান্নায় ভেঙে পড়েন তিনি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত সোমবার তেলেঙ্গানার আদিবাসী কল্যাণ প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী কে জগা জ্যোতিকে ঘুসের ৮৪ হাজার রুপিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, অফিসের একটি কাজ করে দেওয়ার বিনিময়ে ঘুষ দাবি করেছিলেন তেলেঙ্গানার ওই নারী সরকারি কর্মকর্তা। এ বিষয়ে স্থানীয় দুর্নীতি দমন ব্যুরোতে অভিযোগ জানান ভুক্তভোগী। এরপরই অভিযুক্তকে হাতেনাতে ধরতে ফাঁদ পাতে এসিবি।

হাতেনাতে ধরা পড়ার পর তার কান্নার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দুর্নীতি দমন ব্যুরো বলেছে, জ্যোতি অযৌক্তিক সুবিধা লাভের লক্ষ্যে দায়িত্ব পালনে অনুপযুক্ত ও অসাধু পন্থা অবলম্বন করেছেন।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ঘুষের ৮৪ হাজার রুপি উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে হেফাজতে রয়েছেন। সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ঘুষের টাকাসহ ধরা, সরকারি কর্মকর্তার কান্নার ভিডিও ভাইরাল

আপডেট সময় : 11:07:18 pm, Tuesday, 20 February 2024