সাতক্ষীরা 7:08 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

রাজশাহীর দুর্গাপুরে এএসআই নূর নবীর বিরুদ্ধে মাদক কারবারিদের থেকে মাসোহারা নেয়ার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:53:27 pm, Wednesday, 27 August 2025 286 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

বিভাগীয় প্রধান রাজশাহী : মো: মোমিন জাদরান;রাজশাহীর দুর্গাপুর থানার এএসআই নূর নবীর বিরুদ্ধে মাদক কারবারিদের কাছ থেকে নিয়মিত মাসোহারা গ্রহণের গুরুতর অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

জানাযায়, গত ২৫ আগস্ট উপজেলার ঝালুকা ইউপির কুহাড় গ্রামে জোরপূর্বক বাঁশ কাটা নিয়ে বিরোধের জেরে মাদক বিক্রেতা সাব্বিরের হামলায় গুরুতর আহত হয় তার চাচাতো ভাই মহিন উদ্দিন। এরই সূত্র ধরে সাব্বিরের সাথে নিবিড় যোগাযোগ, মাদক বিক্রিতে সেন্টার তৈরি এবং নিয়মিত অর্থ গ্রহণের অভিযোগ তুলেছেন একাধিক এলাকাবাসী। তাদের দাবি, এএসআই নূর নবীর প্রত্যক্ষ ইন্ধনেই সাব্বির এলাকায় বেপরোয়া হয়ে উঠেছেন। কুপিয়ে হত্যাচেষ্টার পরও সাব্বির তাঁকেই ফোন করেছেন।

কুহাড় গ্রামের জেলে বদিউজ্জামান জানান, “সাব্বির নিজেই বলে আমার এএসআই নূর নবীর সাথে মিট আছে। নূর নবী এসে বলে সাব্বির ভালো থাকো। এতোই তো বোঝা যায় তাদের সম্পর্ক। আমরা সাধারণ মানুষ—কিছু বললেও লাভ হয় না।”

অন্যদিকে স্থানীয় সিয়াম আহমেদ বলেন, “সাব্বির কাছ থেকে নূর নবী নিয়মিত নগদ ও রকেটের মাধ্যমে টাকা নেয়। শুধু সাব্বিরই নয়, ইউনিয়নের আরও অনেক মাদক বিক্রেতার কাছ থেকেও সে মাসোহারা তোলে।”

নাম প্রকাশে অনিচ্ছুক আরও এক বাসিন্দা জানান, “এএসআই নূর নবী ভালো মানুষ না। সে ঘুষ খোর। ফোন দিলে টাকা দিলেই চলে আসে।”

মাদক কারবারি সাব্বিরের হামলায় আহত মহিন উদ্দিনের ছেলে সাগর আলী জানান, “সাব্বির থানাতে ঘুষ দিয়ে এসে মাদক ব্যবসা করে। নিয়মিত নূর নবী তার কাছে আসে। থানায় অভিযোগ দিলে উল্টো বলে ‘যা পারে করুক, আমরা পরে দেখবো’। প্রকাশ্যে ট্যাবলেট, চুয়ানি, বাবা সব বিক্রি হয়।”

এ বিষয়ে অভিযোগের ব্যাপারে জানতে চাইলে এএসআই নূর নবী বলেন, “এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। সাব্বির নামে কাউকে চিনিও না। এসব ভুয়া কথা আমার কাছে আনবেন না। কোনো লোক বলতে পারবে না নূর নবী অন্যায় করে। প্রমাণ থাকলে সামনে এনে দেখান।” বলে তিনি ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার ফোন দিলেও তিনি আর রিসিভ করেননি।

এদিকে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের ফোনেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, “ঘটনা যদি সত্যি হয়, আমরা অনুসন্ধান করবো। প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা হতে পারে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

রাজশাহীর দুর্গাপুরে এএসআই নূর নবীর বিরুদ্ধে মাদক কারবারিদের থেকে মাসোহারা নেয়ার অভিযোগ

আপডেট সময় : 06:53:27 pm, Wednesday, 27 August 2025