সাতক্ষীরা 3:55 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

মুক্তিযোদ্ধা পরিচয় সন্তানের চাকুরী জমি দখল মিথ্যা মামলাসহ অপকর্ম করছেন আব্দুল খালেক মজলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:22:14 pm, Thursday, 20 July 2023 254 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে সন্তানের চাকুরী থেকে শুরু করে জমি দখল মিথ্যা মামলাসহ নানা ধরনের অপকর্ম করে চলেছেন সাতক্ষীরা সদরের আব্দুল খালেক মজলিশ নামের এক ব্যক্তি। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহনতো করেননি বরং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্বাধীনতা যুদ্ধের বিরোধীতা করেছিল। মুক্তিযুদ্ধের কোনো তালিকায়ও তার নাম নেই, গেজেট নেই। অথচ তিনি সবখানেই বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে সকল সুযোগ সুবিধা গ্রহন করছেন। আব্দুল খালেক মজলিশ সাতক্ষীরা সদর উপজেলার দামারপোতা গ্রামের মৃত পরশউল্লাহ মজলিশ এর ছেলে।

মুক্তিযোদ্ধা সনদ জাল করে প্রতারণা ও মুক্তিযোদ্ধার ভুয়া সনদে পুত্রের চাকুরী গ্রহণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ড ডেপুটি কমান্ডার মোঃ সফিক আহম্দ লিখিত ভাবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর চেয়ারম্যান এবং সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার বরাবর লিখিত আবেদন করেছেন।

তিনি লিখিত আবেদনে উল্লেখ করেন, আব্দুল খালেক মজলিশ কোনো তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা নয়। মুক্তিযোদ্ধাদের কোনো ভোটার তালিকায় তার নাম নেই। সর্বশেষ বীর মুক্তিযোদ্ধাদের যে সমন্বিত তালিকা প্রকাশ করা হয়েছে সেখানেও তার নাম নেই। অথচ বীর মুক্তিযোদ্ধা না হয়েও তিনি বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধার কোটায় তার দ্বিতীয় পুত্র মোঃ তৌহিদুজ্জামান মজলিশকে সরকারি চাকুরী দিয়েছেন। তার অপর ৪ চারপুত্র পিতার ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয়ে জমি দখল থেকে শুরু করে নানা অপকর্ম করে চলেছে। শুধু তাই নয় বীর মুক্তিযোদ্ধা পরিচয় বিভিন্ন ব্যক্তির নামে মিথ্যা মামলা করেও হয়রানী করছেন। তাদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। বিভিন্ন অফিস আদালতে বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহন করছেন। এমনকি ২০১৩-১৪ সালে সাতক্ষীরায় সংগঠিত সহিংসতায় তাদের পরিবারের যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

লিখিত আবেদনে বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিক আহম্দ মুক্তিযোদ্ধার ভূয়া সনদে সরকারি চাকুরী গ্রহণসহ সমগ্র বিষয়গুলি তদন্ত পূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য গত ১৩ই জুন তারিখে লিখিত ভাবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর চেয়ারম্যান এবং সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার বরাবর লিখিত আবেদন করেছেন।

মুক্তিযুদ্ধের কোনো তালিকায় নাম না থাকা, ভারতীয় তালিকা, মুক্তিবার্তা বা সরকারী গেজেট বা বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকায় নাম না থাকা প্রসঙ্গে আব্দুল খালেক মজলিশ বলেন, তার ঢাকায় কথা হয়েছে সব কাগজপত্র ঠিক করে পাঠিয়ে দেবে। যাচাই-বাছাইতে এবার তার নাম আছে বলে তিনি দাবী করেন। তিনি কোথায় মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দক্ষিণে’। কোথায় প্রশিক্ষণ নিয়েছেন সে প্রশ্নের জবাবেও বলেন, ‘দক্ষিণে’।

মুক্তিযোদ্ধা হলে ভাতা পান কী-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার অনেক জায়গা-জমি আছে তাই তিনি ভাতা নেন না। তার ছেলে মুক্তিযোদ্ধা কোটায় চাকরী কী না এ প্রসঙ্গে তিনি বলেন, সে পরীক্ষা দিয়েছিল মুক্তিযোদ্ধা কোটা কী না তা তিনি বলতে পারবেন না।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান (মশু) বলেন, এ ধরনের ব্যক্তির মুক্তিযোদ্ধা হওয়ার কোনো সুযোগ নেই। তিনি মুক্তিযোদ্ধা পরিচয়ে যে কাজগুলি করছেন তা প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য অপমানজনক। তিনি কখনও কোথাও তালিকাভুক্তও হতে পারবেন না। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য পদক্ষেপ নেয়া হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার মোহাম্মদ হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, এ বিষয়ে মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ড ডেপুটি কমান্ডার মোঃ সফিক আহম্দ তার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

মুক্তিযোদ্ধা পরিচয় সন্তানের চাকুরী জমি দখল মিথ্যা মামলাসহ অপকর্ম করছেন আব্দুল খালেক মজলিশ

আপডেট সময় : 10:22:14 pm, Thursday, 20 July 2023