সাতক্ষীরা 12:12 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

বোরকা পরে প্রতারণা, অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুটে নিচ্ছে, সতর্কতায় মাইকিং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:10:19 pm, Saturday, 19 August 2023 268 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরার শ্যামনগরে দুবৃর্ত্তদের বিষয়ে সতর্ক হতে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে। উপজেলার পৌর এলাকায় বসবাসরতদের জীবন ও মালের নিরাপত্তার স্বার্থে এমন উদ্যোগ নেয়া হয়। স্থানীয় চেয়ারম্যানের পক্ষ হতে নিয়োজিত স্বেচ্ছাসেবীরা আজ শনিবার ১৯শে আগষ্ট সকাল থেকে গোটা এলাকা ঘুরে দুবৃর্ত্তদের বিষয়ে পৌরবাসীকে সর্তক করেন। এসময় স্থায়ী ও অস্থায়ী বাসিন্দাদের দৃষ্টি আকর্ষণ করে করে জানানো হয় অপরিচিত একদল নারী ও পুরুষ বোরকা পরে বাড়ি বাড়ি যেয়ে সাহায্য চাইছে।
পরক্ষণে সুযোগ বুঝে বাড়ির বয়োবৃদ্ধ এবং নারী সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুটে নিচ্ছে। অপরিচিত কাউকে বাড়িতে প্রবেশ করতে দেয়ার আগে বিষয়টি থানা পুলিশকে অবহতি করার অনুরোধ জানানো হয় প্রচারকালে।

এ সব বিষয়ে শ্যামনগর পৌরসভা বাস্তবায়ন কমিটির প্রধান সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. জহুরুল হায়দার বলেন, সম্প্রতি কিছু অপরিচিত নারী ও পুরুষ বোরকা পরে দুবৃর্ত্তপনা শুরু করেছে। প্রায় প্রতিদিন সুযোগ বুঝে বাসা বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কিংবা চেতনানাশক স্প্রেরের সহায়তা নিয়ে পরিবারের সদস্যদের জিম্মি ও অচেতন করে সর্বস্ব লুটে নিচ্ছে। তাদের বিষয়ে পৌরবাসীকে সতর্ক হতে এবং পুলিশকে অপরাধী আটকে সহায়তা করতে তিনি এমন উদ্যোগ নিয়েছেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান, হাওলভাঙিসহ কয়েকটি এলাকায় অপরাধ সংঘঠনের পর অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। বোরকা পরে দিনের বেলা যারা অপরাধ করছে তাদের আটকে পুলিশের টহল বাড়িয়ে দেয়া হয়েছে। তবে স্থানীয়রা সতর্ক থেকে তাৎক্ষণিক তথ্য দিয়ে এসব দুবৃর্ত্তকে ধরিয়ে দিতে ভুমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বোরকা পরে প্রতারণা, অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুটে নিচ্ছে, সতর্কতায় মাইকিং

আপডেট সময় : 08:10:19 pm, Saturday, 19 August 2023