সাতক্ষীরা 5:22 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ফিলিস্তিনিদের সুরক্ষার আহ্বান চীন-সৌদি আরবের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:06:50 pm, Sunday, 15 October 2023 436 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

অনলাইন ডেস্ক: সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে এক ফোনালাপে ইসরায়েল-হামাসের সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বেইজিং থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে গতকাল (১৪ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার নিন্দা করেছেন ফয়সাল বিন ফারহান। তিনি গাজার বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদের বিরোধিতাও করেন বলে চীনের বিবৃতিতে উল্লেখ করা হয়।

ফিলিস্তিন ইস্যুতে বৈশ্বিক সংস্থাগুলোকে একাত্ম হয়ে কাজ করার আহ্বান জানান এ মন্ত্রী। এছাড়া ফিলিস্তিনে নিরাপত্তা ইস্যুতে মানবধিকার মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

ইসরায়েল আত্মরক্ষার নামে যা করছে তা আত্মরক্ষার চেয়েও বেশি বলে মনে করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইসরায়েলের অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের মহাসচিবের আহ্বানে সাড়া দেয়া উচিত।

সম্প্রতি সৌদি-ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতে দেশ দুটির মধ্যে সংলাপ শুরু হয়। বিষয়টি গত সেপ্টেম্বরে নিশ্চিত করেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে গাজায় ইসরায়েলের হামলার পর দেশটির সঙ্গে সম্ভাব্য সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে আলোচনা স্থগিত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ফিলিস্তিনিদের সুরক্ষার আহ্বান চীন-সৌদি আরবের

আপডেট সময় : 05:06:50 pm, Sunday, 15 October 2023