সাতক্ষীরা 2:58 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

পাইকগাছা-কয়রার দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে রাষ্ট্র ও সমাজ সংস্কারের নানা চিত্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:10:31 pm, Friday, 23 August 2024 180 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

শেখ খায়রুল ইসলাম:-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এখন ব্যস্ত সময় পার করছে দেয়াল লিখনের কাজে। পাইকগাছা-কয়রার দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে রাষ্ট্র ও সমাজ সংস্কারের নানা চিত্র।শিক্ষার্থীদের রঙ তুলির শৈল্পিক ছোঁয়ায় যেন বদলে গেছে গোটা পাইকগাছা-কয়রা উপজেলা।পেশাদার শিল্পী না হলেও তাদের নরম কোমল হাতের ছোঁয়ায় সৌন্দর্যের মুগ্ধতা ছড়াচ্ছে সড়কের পাশে বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালগুলো ।এ যেন এক ভিন্ন রুপের পাইকগাছা- কয়রা।দুই উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় শিক্ষার্থীরা রংতুলিতে ফুটিয়ে তুলেছেন সংস্কারের নির্দেশনা, স্বাধীনতার জয়গান,তারুণ্যের উন্মাদনা,ভালোবাসার উচ্ছ্বাস ও মানুষ এবং মানবতার জয়গান।‘ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর,স্বাধীনতার সূর্যোদয়,কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙ্গা,তারা কি ফিরিবে আজ?তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে,যত তরুণ অরুণ গেছে অস্তাচলে।‘পানি লাগবে পানি,‘৩৬ শে জুলাই’,মোরা ঝঞ্চার মতো উদ্দাম’, তারা বিক্রি হতে পারে জনতা কখনো বিক্রি হয়না,জন্মেছি এক পতাকা তলে’-এ ধরনের বিভিন্ন স্লোগানে কোমলমতি শিক্ষার্থীরা রংতুলিতে গেয়েছেন সাম্যের গান,তুলে ধরেছেন বৈষম্যের বিরুদ্ধে মানুষের অধিকারের কথা।দেয়াল গুলোতে স্থান পেয়েছে বিপুল আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের লাল সবুজ পতাকা। মহান ভাষা আন্দোলনের রফিক,শফিক,সালাম, বরকত সহ ভাষা শহীদের কথা। রয়েছে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ ও মুগ্ধ’র আত্মত্যাগের কথা।এভাবেই সমাজ সংস্কার ও অনিয়ম দুর্নীতি এবং বৈষম্য বিরোধী নানা চিত্র দিয়ে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন দেয়াল। সারাদিন পরিশ্রম করে কাজ করলেও শিক্ষার্থীদের মধ্যে যেন কোন ক্লান্তি নেই।ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে তারা দলে দলে বিভক্ত হয়ে দৃষ্টিনন্দন এ কাজ করছে।তাদের রঙ তুলির ছোঁয়ায় লেখা সমাজ সংস্কারের ভিন্ন ভিন্ন স্লোগান এবং দৃষ্টিনন্দন সৌন্দর্যের নানা চিত্র মুগ্ধ করছে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ কে।কথা হয় কয়েকজন শিক্ষার্থীর সাথে।এসময় তারা বলেন,আমরা অনিয়ম দুর্নীতি ও বৈষম্যহীন একটি রাষ্ট্র ও সমাজ চাই। আমরা নতুন ভাবে নতুন বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশে কথা বলার অধিকার থাকবে।কোন বৈষম্য থাকবে না।অধিকারের কথা বলতে গিয়ে আর কোন আবু সাঈদ,মুগ্ধ ভাইকে প্রাণ দিতে হবে না।আমাদের এই কথা গুলো আমর দেয়াল লিখনের মাধ্যমে রাষ্ট্র এবং সমাজের সকলের কাছে পৌঁছে দিতে এমন উদ্যোগ নিয়েছি।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ঈশিতা এনাম ঋতু,পলক,আকসারা নেওয়াজ, টুকটুকি,শশী,কথা,জীম,লীমা, সেজুতি,উপমা,আনিকা,তুলি,লিজা, অহনা,সুমাইয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

পাইকগাছা-কয়রার দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে রাষ্ট্র ও সমাজ সংস্কারের নানা চিত্র

আপডেট সময় : 10:10:31 pm, Friday, 23 August 2024