সংবাদ শিরোনাম ::
ধানের ক্ষেতে পানি দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্টে নূরুল ইসলাম গাজী নামে এক কৃষকের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 11:37:56 pm, Thursday, 9 February 2023 284 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার শ্যামনগরে ধানের ক্ষেতে মোটর দিয়ে পানি দেওয়ার সময় অসাবধানবশত বিদ্যুৎ স্পৃষ্টে নূরুল ইসলাম গাজী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে নিজ বাড়ির পাশে এ দূর্ঘটনা ঘটে। তিনি উপজেলার পরানপুর গ্রামে মৃত জিয়াদ আলী গাজীর ছেলে।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আইয়ুব আলী জানান, সকালের দিকে ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য মোটর সংযোগ দেওয়ার সময় অসাবধানবশত বিদ্যুৎ স্পৃর্শে গুরত্বর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথিমধ্যে তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ওসি মোঃ নূরুল ইসলাম বাদল বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন





























