তালায় শেখ কামালের ৭৪তম জন্মদিন পালিত
- আপডেট সময় : 02:17:11 pm, Saturday, 5 August 2023 308 300 বার পড়া হয়েছে

মো: আসাদুজ্জামান, তালা প্রতিনিধি:তালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৫ আগষ্ট) সকাল ১০টায় তালা উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা অফিসার্স ক্লাব,উপজেলা ক্রীড়া সংস্থা,তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, মহিলা কলেজ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। মহিলা বিষয়ক কর্মকর্তা নজমুন নাহারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেন, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, আওয়ামী লীগনেতা মীর মহাসীন, কাজী মারুফ, মীর জাকির হোসেন, ছাত্রলীগের সভাপতি মিলন রায়র প্রমুখ।
আলোচনা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের সনদপত্র প্রদান এবং কয়েকজনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।





























