সাতক্ষীরা 1:10 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

তালায় অনলাইন জুয়াতে নিঃস্ব শত শত পরিবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:28:43 pm, Sunday, 23 July 2023 331 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

ব্যুরো প্রধান খুলনা :-সাতক্ষীরার তালায় আনাছে কানাছে জালের মতো ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া ‘ওয়ানএক্সবেট’। সম্প্রতি মোবাইল ফ্লেক্সিলোড ও বিকাশ বা অনন্য ব্যবসার অন্তরালে অধিকাংশ দোকানিরা অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট হিসেবে কাজ করে থাকেন। তালা উপশহরে কয়েক ডজন অনলাইন জুয়ার এজেন্টের নামে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। এসব এজেন্টদের মূল টার্গেট এখন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষর্থীরা। মাস্টার এজেন্ট সাব এজেন্ট নিয়োগ দিয়ে এই অনলাইন জুয়ার ব্যবসা চালু রাখেন। এতে একদিকে যেমন স্কুল-কলেজগামী শিক্ষার্থী জুয়াতে আসক্ত হচ্ছে অন্যদিকে এলাকার আইনশৃঙ্খলার চরম অবনতি হচ্ছে বলে ধারণা করছেন সচেতন মহল।

অনুসন্ধানে দেখা গেছে, উঠতি বয়সী স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবী কিংবা চাকরিজীবী সকলে আসক্ত এই ভয়ংকর নেশা অনলাইন জুয়ায়। অনলাইন জুয়ার অন্যতম মাধ্যম ওয়ানএক্সবেট নামের একটি অনলাইন বেটিং প্ল্যাটফর্ম। অ্যাপস থেকে খোলা একাউন্টে নির্দিষ্ট এজেন্টের মাধ্যমে ঢুকানো হচ্ছে টাকা। মাদকের মতো এই নেশাতেও জড়িয়ে পড়ছে যুব সমাজ। অনলাইন জুয়ার ফাঁদে পড়ে নিঃস্ব অনেকে এখন ঋণের দায়ে ঘরবাড়ি ছাড়া। জানা যায়, সম্প্রতি তালা উপজেলায় অনলাইন জুয়া বিস্তার লাভ করায় উপজেলার আইনশৃঙ্খলা সভায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা অভিযোগ করেন এবং তা নির্মূলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানান। সূত্রে আরও জানা যায়, ইতিমধ্যে কয়েকটি ইউনিয়ন এলাকাবাসিদের নিয়ে সচেতনামূলক সভা শুরু করেছে।

অনলাইন জুয়ার বিষয়ে উপজেলা নাগরিক কমিটির নেতা মীর জিল্লুর রহমান বলেন, দ্রুত এই অনলাইন জুয়া বন্ধ করা না গেলে এর কঠিন ফল ভোগ করতে হবে নিজেদের। তাই আমি বলবো সর্বস্তরের মানুষের প্রতিবাদ জানানো উচিত।

এ বিষয়ে খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু বলেন, সাম্প্রতিক কালে খলিলনগর ইউনিয়ন সহ তালা উপজেলায় চুরি, অনলাইন জুয়া মাদকের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উদ্ধেগ জনক ভাবে কিশোররাও বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে । এ সব অপরাধ দমনে এবং যুব অবক্ষয় রোধে পুলিশের তৎপরতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা একান্ত প্রয়োজন। জনগণ কে সচেতন করতে পারলে অনলাইন জুয়া বাল্যবিবাহ ইভটিজিং চুরি মাদকের মতো অপরাধ সমূহ দমন ও নিয়ন্ত্রণ করা সম্ভব। সে লক্ষ্যে খলিলনগর ইউনিয়ন পরিষদ দল মত র্নিবিশেষে সকল জনগণকে ঐক্যবদ্ধ করে সচেতনতা মূলক কর্মসূচি পালন করা একান্ত প্রয়োজন । সমাজে যার ইতি বাচক প্রভাব পড়তে শুরু করেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। প্রাথমিক ভাবে বিভিন্ন ইউনিয়নের মানুষদের নিয়ে সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করছি। যারা জুয়ার মাস্টার এজেন্ট হিসাবে কাজ করছে তাদের তালিকা করে ধরার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

তালায় অনলাইন জুয়াতে নিঃস্ব শত শত পরিবার

আপডেট সময় : 02:28:43 pm, Sunday, 23 July 2023