তালার খলিলনগরে বিভিন্ন অপরাধ দমনে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : 09:03:22 pm, Wednesday, 26 July 2023 292 300 বার পড়া হয়েছে

তালা প্রতিনিধিঃ তালার খলিলনগরে অনলাইন জুয়া বাল্য বিবাহ,মাদক কিশোর অপরাধ,ইভটিজিং ও চুরি প্রতিরোধ এবং জম্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ অনলাইন নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে খলিলনগর হাই স্কুল হলরুমে ১২নং খলিলনগর ইউনিয়ন পরিষদ আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।
সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। ইউপি সদস্য মেহেদী হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য লিয়াকত হোসেন,আওরঙ্গজেব প্রমূখ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার।
সমাবেশে অতিথিরা বক্তব্য বলেন, সা¤প্রতিক কালে খলিলনগর ইউনিয়নসহ তালা উপজেলায় চুরি, অনলাইন জুয়া মাদকের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উদ্ধেগ জনক ভাবে কিশোররাও বিভিন্ন অপরাধে জড়িত হচ্ছে। এ সব অপরাধ দমনে এবং যুব অবক্ষয় রোধে পুলিশের তৎপরতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। জনগণ কে সচেতন





























