জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের শুভেচ্ছা
- আপডেট সময় : 08:31:10 pm, Wednesday, 4 October 2023 299 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এবং সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
আজ বুধবার ৪ঠা অক্টোবর দুপুরে পৃথক পৃথক সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ও পুলিশ সুপারের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ডিবির ওসি ফয়সাল বিন তারেক, সাতক্ষীরা শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ রওশন আলী, সহ- সভাপতি শেখ মিয়রাজ মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ রজব আলী, সহ-সাধারণ সম্পাদক ফজর আলী মন্ডল, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম (শহীদ), সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক নুরুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ ফজলু রহমান, ক্রীড়া সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবু সাঈদ গাজী, কার্যকরী সদস্য মতিয়ার রহমান, মোঃ রফিকুল ইসলাম রফিক, মোঃ রায়হান গাজী প্রমুখ।






























