সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় যুবক নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 04:04:13 pm, Sunday, 13 November 2022 532 300 বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা শহরের রেলবাজার এলাকায় ট্রাকচাপায় রেজোয়ান মালিক (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
শনিবার (১২ নভেম্বর) দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রেজোয়ান চুয়াডাঙ্গা শহরের স্টেডিয়াম পাড়ার সালাউদ্দিন মালিকের ছেলে। তিনি চুয়াডাঙ্গা ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালক রেজোয়ানের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ট্রাকচাপায় রেজোয়ান নামে এক কলেজছাত্র মারা গেছেন। এ ঘটনায় চালককে আটকসহ ট্রাকটি জব্দ করা হয়। লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন






























