সাতক্ষীরা 9:29 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

চীনা ‘গুপ্তচর’ বেলুন উদ্ধারের প্রথম ছবি প্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:50:23 pm, Thursday, 9 February 2023 316 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

দৈনিক সাতক্ষীরা কন্ঠঃ ধ্বংস করা চীনা গুপ্তচর বেলুন উদ্ধারের প্রথম ছবি প্রকাশ করেছে মার্কিন নৌবাহিনী। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আকাশে এই চীনা গুপ্তচর বেলুন দেখা গেলে তা গুলি করে অ্যাটল্যান্টিক মহাসাগরে ফেলা হয়। মঙ্গলবার প্রকাশিত ছবিতে দেখা যায়, মার্কিন নৌবাহিনীর সদস্যরা একটি স্পিড বোটে বসে হাতে হুইল নিয়ে সাগরে পড়ে থাকা বেলুনের কাপড় টেনে তুলছে। চীনা বেলুনটির খণ্ডাবশেষ সংগ্রহ করার জন্য নৌবাহিনী পানির নিচের ড্রোন, যুদ্ধজাহাজ ব্যবহার করছে। গত শনিবার দক্ষিণ ক্যারোলিনার উপকূলে গুলি করার আগে গত সপ্তাহে উত্তর আমেরিকার উপর বেশ কিছুদিন উড়েছে বেলুনটি।
চলতি সপ্তাহের শুরুতেই মার্কিন নর্দান কমান্ডের প্রধান জেনারেল গ্লেন ভ্যানহার্ক বেলুনটি সম্পর্কে বলেন, বেলুনটি প্রায় ৬০ মিটার লম্বা এবং এর নীচে একটি বড় সেন্সর প্যাকেজ লাগানো আছে। যদিও চীন বেলুনটি সর্ম্পকে বলেছিল, বেলুনটি প্রাথমিকভাবে আবহাওয়ার তথ্য সংগ্রহ করছিল। সোমবার এক বিবৃতিতে ভ্যানহার্ক বলেছিলেন, বেলুনটি পুনরুদ্ধারে যারা কাজ করছে, তারা বেলুন উদ্ধারের সময় সতর্কতা অবলম্বন করেই কাজ করছে, যেন কোনো ক্ষতি না হয়। বেলুনের অবশিষ্ট অংশগুলির উদ্ধারের জন্য সমুদ্রের নীচের ম্যাপ এবং স্ক্যান করতে জাহাজ ব্যবহার করছে নৌবাহিনী।
এই ঘটনা বর্তমানে দুই দেশের মধ্যবর্তী উত্তেজনা বাড়িয়ে তুলেছে। যার প্রভাব পড়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক সম্পর্কেও। এই ঘটনার জেরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের চীনের রাজধানীতে পূর্বপরিকল্পিত একটি সফর বাতিল হয়েছে, যা আগামী রোববার হওয়ার কথা রয়েছে। তবে চীন বলেছে, বেলুনটি গুলি করার সিদ্ধান্তটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ককে গুরুতরভাবে প্রভাবিত ও ক্ষতিগ্রস্ত করেছে। সোমবার চীনের এমন মন্তব্যের উত্তরে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন,”যুক্তরাষ্ট্র কোনো সংঘর্ষ চাইছে না। আমরা যা করেছি নিজেদের সুরক্ষার জন্য করেছি। “
সুত্রঃ এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

চীনা ‘গুপ্তচর’ বেলুন উদ্ধারের প্রথম ছবি প্রকাশ

আপডেট সময় : 11:50:23 pm, Thursday, 9 February 2023