খুলনার পাইকগাছায় হত্যা মামলা না উঠানোর জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর থানায় জিডি
- আপডেট সময় : 04:49:38 pm, Tuesday, 20 August 2024 182 300 বার পড়া হয়েছে

ব্যুরো প্রধান খুলনা: খুলনার পাইকগাছা উপজেলা আগড়ঘাটায় হত্যা মামলা উঠিয়ে নিতে বাদিকে একের পর এক হুমকি দেয়া হচ্ছে, ঘটনাটি ঘটেছে আগড়ঘাটা বাজারে। ঘটনার বিবরণে জানা যায় গত ইং ০৯/১১/২০২১ তারিখে বিবাদির ভাইয়ের বিরুদ্ধে বাদীর ছেলেকে হত্যার অভিযোগে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নাং ০৭/২৯৩, কিন্তু অদ্য মামলা দায়েরের পর থেকে বিবাদীগণ বাদিকে উক্ত মামলা উঠিয়ে নিতে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করে আসছেন। সর্বশেষ গত ইং ০৬/০৮/২০২৪ তারিখে বেলা আনুমানিক ১২.০০ ঘটিকার সময় আগরঘাটা বাজারের ভেদামারী মোড়ে বাদীর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে ২/৩ জন সহ অজ্ঞাত নামা আরো অনেকে বাদীকে দেখামাত্র বিবাদির ভাইয়ের বিরুদ্ধে উক্ত হত্যা মামলা উঠিয়ে নিতে বলেন কিন্তু বাদী উক্ত মামলা উঠিয়ে নিতে অস্বীকৃতি জানালে বিবাদীসহ অজ্ঞাতনামা ২/৩ জন তাহার দোকানে প্রবেশ করে সেই সময় আসামির ভাই মোঃ ফিরোজ বাদির দোকানের সামনে পর পর ৩/৪ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট শুরু করে অপূরণীয় খতি সাধন করে।
বাদী উক্ত ভাঙচুর ও লুটপাটের বিষয়ে বাধা প্রদান করিলে বিবাদীদয় বাদিকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিট করতে উদ্যত হয়। বাদী বিবাদী দয়কে গালিগালাজ করতে নিষেধ করিলে বিবাদী দয় তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে এবং বিবাদী দয় বাদির দোকানের সিসি ক্যামেরা, ২টি মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশন সহ দোকানে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এবং আসামির ভাই মোঃ ফিরোজ চিৎকার করে বলেন উক্ত মামলা উঠিয়ে না নিলে বাদির ছেলে সহ বাদিকে জীবনের তরে শেষ করে দেবে মর্মে হুমকি প্রদান করে চলে যায়।
যতদূর খোঁজ খবর নিয়ে যানা যায় এই হত্যা মামলাকে কেন্দ্র করে মামলার আয়ু মোঃ তাকবির হোসেন তিনি পাইকগাছা থানাতে কর্মরত ছিলেন বর্তমান তিনি সাতক্ষীরা সদর থানায় কর্মরত আছেন। আসামি ফয়সালের ভাই মোঃ ফিরোজ মামলার আয়ু মোঃ তাকবীর হোসেনকে এই মামলার বিষয় হুমকি প্রদান করেন।






























