সাতক্ষীরা 4:59 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কুরআন পুড়ানোর প্রতিবাদে কেশবপুরে বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:22:44 pm, Friday, 7 July 2023 315 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

রনি হোসেন, স্টাফ রিপোর্টার : সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে আল কুরআন পোড়ানোর প্রতিবাদে যশোরের কেশবপুরে বিশাল বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার দুপুরে পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
বিক্ষোভ মিছিলটি কেশবপুর শহরের বকুলতলা হাবিবগঞ্জ মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পৌরসভা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে পৌর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক তবিবুর রহমানের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ সদস্য কৃষিবিদ তাজাম্মুল ইসলাম দীপু ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ওয়াজিউর রহমান। সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে আল কুরআন পোড়ানোর ঘটনায় সারাবিশ্বের মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে জানিয়ে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিক্ষোভ সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা রেজাউল ইসলাম, সদস্য মাওলানা আব্দুল মোমিনসহ বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কুরআন পুড়ানোর প্রতিবাদে কেশবপুরে বিক্ষোভ

আপডেট সময় : 07:22:44 pm, Friday, 7 July 2023