সাতক্ষীরা 6:44 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কালিগঞ্জে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ এবং  মৎস্য সম্পদ সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:41:42 pm, Tuesday, 4 March 2025 160 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

এস কে মনির, কালিগঞ্জ থেকে : সাতক্ষীরার কালিগঞ্জে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ এবং মৎস্য সম্পদ সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার ৪মার্চ সকালে কাালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়ে আল্লার দান অকশন সেন্টারে চিংড়িতে
অপদ্রব্য পুশবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা এবং পরবর্তীতে উপজেলার যমুনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে  অবৈধ নেট/ছোট ফাস জাল জব্দ করে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং নদী থেকে অবৈধ নেট পাটা অপসারণ করা হয়। এ সময় আইন অমান্য করে মোবাইল কোর্ট পরিচালনার কাজ বাধাগ্রস্ত করায় মৎস্য আইনে পিরোজপুর গ্রামের একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মণ্ডল মোবাইল কোর্ট পরিচালনা করেন। কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, টেকনিক্যাল অফিসার (SCMFP) নিশান মিত্র ও উপজেলা মৎস্য দ্প্তর টিমের মোঃ মনিরুজ্জামান, মোঃ মাছুম বিল্লাহ, মোঃ সাবিনুর রহমান, সুমন কুমার ঢালী। মৎস্য সম্পদ সংরক্ষণ ও  মান নিয়ন্ত্রণে এ ধরণের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ এবং  মৎস্য সম্পদ সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা

আপডেট সময় : 11:41:42 pm, Tuesday, 4 March 2025